শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

রাঙামাটিতে আগুনে পুড়লো ১৩ দোকান

- Advertisement -
Single page 1st Paragraph

রাঙামাটি শহরের চিং হ্লা মং চৌধুরী মারি স্টেডিয়ামের সামনে আগুন লেগে ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২ ডিসেম্বর) সকালের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, রন চাকামার চায়ের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। সকালে হওয়ার কারণে দোকানের কোন মালামাল বের করা সম্ভব হয়নি। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্থরা।

রাঙামাটি ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক মো. দিদারুল আলম জানান, অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয় বলে জানান তিনি।

ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ দিপংকর তালুকদার এমপি এবং রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন তারা।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...