বুধবার, ২৯ জুলাই ২০২৬

টাইগারদের বিশ্বকাপ ব্যর্থতার কারণ খুঁজতে বিসিবির তদন্ত কমিটি

- Advertisement -
Single page 1st Paragraph

সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের স্বপ্ন ছিল সেমিফাইনাল। তবে দুঃস্বপ্নের বিশ্বকাপে ৯ ম্যাচে মাত্র দুটি জয় সাকিব বাহিনীর। পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যর্থ এক বাংলাদেশ। পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করেছে টাইগাররা। এতেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা নিশ্চিত করেছে তারা। এবার বিশ্বকাপে এমন ছন্দপতনের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। বিসিবির পরিচালক এনায়েত হোসেন সিরাজের নেতৃতে কমিটির বাকি দুই সদস্য হলেন পরিচালক মাহবুবুল আনাম এবং বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আকরাম খান।

এই বিষয়ে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, তিন সদস্যের এই কমিটির উদ্দেশ্য, তারা এই টুর্নামেন্টে (ওয়ানডে বিশ্বকাপ-২০২৩) দলের দুর্বল পারফরম্যান্সের পেছনের মূল কারণগুলো যাচাই করবে এবং এটি পরবর্তীতে বোর্ডের কাছে ফলাফল উপস্থাপন করবে।

এর আগে ভারত বিশ্বকাপে বাংলাদেশ দলের এমন ভরাডুবির ব্যাখা বিসিবির কাছে পেশ করেছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং অধিনায়ক সাকিব আল হাসান। একইসঙ্গে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও দিয়েছেন ব্যাখ্যা।

বিসিবির সূত্রে জানা গেছে, ই-মেইলের মাধ্যমে তারা তিন জন নিজেদের রিপোর্ট জমা দিয়েছেন। পরবর্তী বোর্ড সভায় সিদ্ধান্ত হবে এই রিপোর্ট নিয়ে।

প্রসঙ্গত, ২০০৩ সালের পর এবারের বিশ্বকাপেই সবচেয়ে বাজে পারফর্ম করেছে বাংলাদেশ।

এই বিভাগের সব খবর

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িবহরে হামলা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শহরের...

আকবরশাহে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ থানার অভিযানে একটি চুরির ঘটনার রহস্য উদ্ঘাটিত হয়েছে। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি...

মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

বাংলাদেশের বস্ত্র ও পাট খাতে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে তুরস্কের শীর্ষস্থানীয় টেক্সটাইল প্রতিষ্ঠান সানকো। প্রতিষ্ঠানটি দেশের মিরসরাই শিল্পাঞ্চলে প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন...

সর্বশেষ

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী...

আকবরশাহে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ থানার অভিযানে একটি চুরির...

মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

বাংলাদেশের বস্ত্র ও পাট খাতে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ...

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন স্থানীয়...

বান্দরবানে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

জেলার আলীকদম উপজেলায় আজ কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অভিবাসন...