বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ব্যাটিং নৈপুন্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডাবল লিড ভারতের

- Advertisement -
Single page 1st Paragraph

টপ অর্ডারের তিন ব্যাটার যশ^সী জয়সওয়াল, ঋুতুরাজ গায়কোয়াড় ও ইশান কিশানের হাফ-সেঞ্চুরির সাথে রিঙ্কু সিংয়ের ক্যামিও ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ডাবল লিড নিয়েছে স্বাগতিক ভারত।
গতরাতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারত ৪৪ রানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। এর আগে প্রথম ম্যাচ ২ উইকেটে জিতেছিলো ভারত। এতে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।
থিরুবনন্তপুরমে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে ৩৫ বলে ৭৭ রানের জুটি গড়েন ভারতের দুই ওপেনার জয়সওয়াল ও ঋুতুরাজ। টি-টোয়েন্টিতে দ্বিতীয় হাফ-সেঞ্চুরির ইনিংসে ২৫ বল খেলে ৯টি চার ও ২টি ছক্কায় ৫৩ রান তুলে প্রথম ব্যাটার হিসেবে আউট হন জয়সওয়াল।
জয়সওয়াল ফেরার পর দ্বিতীয় উইকেটে ঋুতুরাজকে নিয়ে ৫৮ বলে ৮৭ রান যোগ করে দলকে বড় স্কোরের ভিত গড়ে দেন কিশান। এই জুটিতে মারমুখী ব্যাটিংয়ে টি-টোয়েন্টিতে ষষ্ঠ হাফ-সেঞ্চুরির দেখা পান কিশান। ৩টি চার ও ৪টি ছক্কায় ৩২ বলে ৫২ রান তুলে ফিরেন তিনি।
শেষ ওভারে আউট হবার আগে টি-টোয়েন্টি ক্যারিয়ারে তৃতীয় হাফ-সেঞ্চুরির ইনিংসে ৩টি চার ও ২টি ছক্কায় ৪৩ বলে ৫৮ রান করেন ঋুতুরাজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মত ভারতের প্রথম তিন ব্যাটারই অন্তত ৫০ রানের ইনিংস খেললেন।
ইনিংসের শেষ দিকে ৪টি চার ও ২টি ছক্কায় ৯ বলে অপরাজিত ৩১ রান করেন রিঙ্কু। শেষ দিকে রিংঙ্কুর ঝড়ো ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৩৫ রানের বড় সংগ্রহ পায় ভারত। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ও নিজেদের পঞ্চম সর্বোচ্চ দলীয় রান করলো ভারত। অস্ট্রেলিয়ার নাথাস এলিস ৩টি উইকেট নেন।
জবাবে ভারতীয় বোলারদের তোপে ৮ ওভার শেষে ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে অস্ট্রেলিয়া। মিডল অর্ডারে ব্যাট হাতে লড়াই করে দলকে খেলায় ফেরানোর চেষ্টা করেন মার্কাস স্টয়নিস, টিম ডেভিড ও অধিনায়ক ম্যাথু ওয়েড। কিন্তু কেউই বড় ইনিংস খেলতে না পারলে, ২০ ওভারে ৯ উইকেটে ১৯১ রানে থামে অস্ট্রেলিয়া ইনিংস।
স্টয়নিস ৪৫, ওয়েড অপরাজিত ৪২ ও ডেভিড ৩৭ রান করেন। ভারতের প্রসিদ্ধ কৃষ্ণ ও রবি বিষ্ণোই ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন জয়সওয়াল।
আগামীকাল গুয়াহাটিতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত ও অস্ট্রেলিয়া।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...