নুরুল হুদা (১৮) পেশায় ভবনের দারোয়ান, কিন্তু নিরাপত্তা দেয়ার বদলে উল্টো পার্কিংয়ে রাখা মোটরবাইক চুরি করে। চুরি করা সে বাইক চালিয়েই আবার চলে যায় রামু। ঘটনার দেড় মাস পর কক্সবাজারের রামু এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান।
তিনি জানান, গত ৪ মে চকবাজার থানার ডিসি রোডের একটি বাসার পার্কিং থেকে একটি বাইক চুরি হয়। বিষয়টি চকবাজার থানায় মামলা দায়ের করলে বাসার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হয়। ফুটেজে দেখা যায়, বাসার দারোয়ান নুরুল হুদাই মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যাচ্ছে।
দীর্ঘ দেড় মাস পর অভিযুক্ত দারোয়ান ও চোরাই মোটরসাইকেলের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। অবশেষে কক্সবাজারের রামু ও চকরিয়ায় ৪৮ ঘণ্টা অভিযান চালিয়ে অভিযুক্ত নুরুল হুদা ও চোরাই বাইকটি উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (২৭ জুন) চোরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

