সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে করোনা, শনাক্ত বেড়ে ৬৬

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন ৬৬ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। সংক্রমণ হার ৭ দশমিক ০৪ শতাংশ। করোনায় আক্রান্তদের মধ্যে শহর ও গ্রামে কারো মৃত্যু হয়নি।

করোনা সংক্রান্ত চট্টগ্রামের হালনাগাদ পরিস্থিতি নিয়ে সিভিল সার্জন কার্যালয় থেকে আজ প্রেরিত রিপোর্টে এসব তথ্য জানা যায়।
রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি, নগরীর দশ ল্যাব ও এন্টিজেন টেস্টে গতকাল রোববার ৯৩৭ জনের নমুনা পরীক্ষা করলে নতুন ৬৬ জন পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে শহরের ৫৪ ও উপজেলার ১২ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে পটিয়ায় ৫ জন, রাউজানে ২ জন এবং ফটিকছড়ি, লোহাগাড়া, বাঁশখালী, আনোয়ারা ও বোয়ালখালীতে একজন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লক্ষ ২৭ হাজার ১২ জন। সংক্রমিতদের মধ্যে শহরের ৯২ হাজার ৪৪৯ ও গ্রামের ৩৪ হাজার ৫৬৩ জন।

করোনায় আক্রান্তদের মধ্যে গতকাল শহর ও গ্রামে কেউ মারা যায়নি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এতে শহরের ৭৩৪ ও গ্রামের ৬২৮ জন।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে গতকাল সবচেয়ে বেশি ২১১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখানে শহরের ৫ ও গ্রামের একজন পজিটিভ পাওয়া যায়। ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে ১৭ টি নমুনা পরীক্ষায় শহরের ৫ টিতে করোনার জীবাণু মিলে।

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১৩৮ জনের নমুনা পরীক্ষা করলে শহরের ১৭ ও গ্রামের ৪ জনের দেহে সংক্রমণ ধরা পড়ে। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে পরীক্ষিত ৪১ নমুনার মধ্যে শহরের ২টিতে জীবাণু থাকার প্রমাণ মিলেছে। আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ ৪৩ নমুনা পরীক্ষায় শহরের ৫টিতে করোনা ভাইরাস শনাক্ত হয়।
বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ১২৯ নমুনা পরীক্ষা করা হলে শহরের ৯টিতে ভাইরাসের অস্তিত্ব চিহ্নিত হয়।

ইম্পেরিয়াল হাসপাতালে ৩৬ জনের নমুনার মধ্যে শহরের ৪ জন ভাইরাসবাহক শনাক্ত হন। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৮০ নমুনার একটিতেও করোনার জীবাণু মিলেনি। মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৭ টি নমুনায় কোনো আক্রান্ত পাওয়া যায়নি। এপিক হেলথ কেয়ার হাসপাতাল ল্যাবে ৪৯ নমুনায় শহর ও গ্রামের একটিতে করে জীবাণুর উপস্থিতি ধরা পড়ে। মেট্রোপলিটন হাসপাতালে ১১৮ জনের নমুনা পরীক্ষায় শহরের ৬ ও গ্রামের একটিতে ভাইরাস সংক্রমণের প্রমাণ মিলেছে। নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ৬৮ জনের এন্টিজেন টেস্ট করা হলে ৪ জন আক্রান্ত বলে জানানো হয়।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ল্যাব এইড, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও এভারকেয়ার হসপিটাল ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হয়নি। চট্টগ্রামের একটি নমুনাও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে যায়নি।

ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার পাওয়া যায়, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ২ দশমিক ৮৪ শতাংশ, বিআইটিআইডি’তে ২৯ দশমিক ৪১, চমেকহা’য় ১৫ দশমিক ২১, সিভাসু’তে ৪ দশমিক ৮৮, আরটিআরএলে ১১ দশমিক ৬৩, শেভরনে ৬ দশমিক ৯৭, ইম্পেরিয়াল হাসপাতালে ৭ দশমিক ৩৫, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ০, মেডিকেল সেন্টার হাসপাতালে ০, এপিক হেলথ কেয়ারে ৪ দশমিক ০৮, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৫ দমমিক ৯৩ এবং এন্টিজেন টেস্টে ৭ দশমিক ৩৫ শতাংশ।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...