সোমবার, ২৯ জুন ২০২৬

উন্নয়ন অগ্রগতির সূচকে বাংলা‌দেশ আজ বি‌শ্বের ইমার্জিং টাইগার : আ জ ম নাছির

- Advertisement -
Single page 1st Paragraph

উন্নয়ন অগ্রগতির সূচকে বাংলা‌দেশ আজ বি‌শ্বের ইমার্জিং টাইগার। বৈ‌শ্বিক অর্থনী‌তি‌তে চলমান মুদ্রাস্ফীতি সমস্যা স‌ত্ত্বেও দে‌শের অর্থ‌নৈ‌তিক প্রবৃ‌দ্ধি ঠিক রে‌খে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার এ‌কের পর এক মেগা প্রক‌ল্প বাস্তবায়‌ন করছে।

পদ্মা সেতু বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বুধবার (২২ জুন) বিকেলে নগরের সেগুনবাগানের তালীমূল কোরআন কমপ্লেক্সের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আ জ ম নাছির বলেন, ঘরে বাইরে নানামুখী ষড়যন্ত্র পা‌য়ে মা‌ড়ি‌য়ে প্রায় ৩০ হাজার ১৯৩ কো‌টি টাকা ব্যয়ে পদ্মা সেতু বাস্তবায়ন হ‌য়ে‌ছে বাংলা‌দে‌শের নিজস্ব অর্থায়‌নে। ২৫ জুন সকাল ১০টায় চ্যালে‌ঞ্জিং পদ্মা সেতুর উ‌দ্বোধন কর‌বেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু আজ বাংলার বিস্ময়।

সাবেক মেয়র বলেন, পদ্মা সেতু শুধু বাংলাদেশের একটি স্বপ্নের বাস্তবায়ন নয়, পদ্মা সেতু বাঙালির আত্মমর্যাদা প্রতিষ্ঠার লড়াই‌য়ের চূড়ান্ত বিজয় অর্জন। বঙ্গবন্ধুর কন্যা জন‌নেত্রী শেখ হা‌সিনার দৃঢ় ম‌নোবল, সততা, সাহ‌সিকতা ও দূরদর্শিতায় সব চ্যালেঞ্জ মোকা‌বেলা ক‌রে এই পদ্মা সেতু বাস্তবায়িত হয়েছে। এর মাধ্যমে প্রত্যক্ষভা‌বে দে‌শের দ‌ক্ষিন-প‌শ্চিমাঞ্চলের ২১‌টি জেলা নি‌য়ে প্রায় ৪৪ হাজার বর্গ কিলোমিটার এলাকা সমগ্র দেশের পরিবহন নেটওয়ার্ক এবং অর্থনৈতিক অবকাঠামোতে যুক্ত হচ্ছে।

চট্টগ্রাম তালীমূল কোরআন কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মুহাম্মদ তৈয়বের সভাপতিত্বে ও জালালাবাদ বড় মাদ্রাসার নির্বাহী মুস্তাকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলী, সাংবাদিক দিদার আশরাফী, নগর শ্রমিক লীগের সহসভাপতি কামাল উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা ইয়াসির আরাফাত, তালীমূল কোরআন কমপ্লেক্সের নির্বাহী পরিচালক মাওলানা আজহার উদ্দিন, মহিউসুন্নাহ মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান নেজাম উদ্দিন সোলতান, হাফেজ মাওলানা নাছির উদ্দীন, হাফেজ আজিজ উল্লাহ, মাওলানা সেলিম মাহাদী, মাওলানা আজিজ, মাওলানা ইমরান, মাওলানা বেলাল উদ্দিন প্রমুখ।

এসময় তালীমূল কোরান কমপ্লেক্সের শিক্ষক- কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...