মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

চট্টগ্রামে করোনা শনাক্তের হার কমে ৩ দশমিক ৩৭

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ কমেছে। এ সময়ে শহরে ১১ জন ও রাউজান উপজেলার একজনের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ৩ দশমিক ৩৭ শতাংশ।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজকের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, সোমবার নগরীর দশ ল্যাব এবং এন্টিজেন টেস্টে ৩৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত নতুন ১২ ভাইরাসবাহকের ১১ জন শহরের বাসিন্দা ও একজন রাউজানের। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ২৬ হাজার ৭৮২ জনে। এর মধ্যে শহরের বাসিন্দা ৯২ হাজার ২৩৭ জন ও গ্রামের ৩৪ হাজার ৫৪৫ জন। করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি। ফলে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৪ জন ও গ্রামের ৬২৮ জন।

উল্লেখ্য, এর আগের ২৪ ঘণ্টায় ২৬৮ জনের নমুনা পরীক্ষা করা হলে শহরের ৩০ জন ও কর্ণফুলী উপজেলার একজনের দেহে ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। সংক্রমণ হার ছিল ১১ দশমিক ৫৬ শতাংশ।
ল্যাবভিত্তিক গতকালের রিপোর্টে দেখা যায়, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে সবচেয়ে বেশি ১১৪ জনের নমুনা পরীক্ষা হয়। এখানে একজনও জীবাণুবাহক মিলেনি।

সবচেয়ে বেশি পজিটিভ শনাক্ত হয় বেসরকারি ল্যাবরেটরি এপিক হেলথ কেয়ারে। এখানে ৩৭ টি নমুনার মধ্যে শহরের ৭ টিতে করোনা ভাইরাস শনাক্ত হয়। ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩২ টি নমুনায় শহরের ২ টি, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ ৮ নমুনার মধ্যে শহরের ২ টি এবং নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ১৯ টি নমুনার এন্টিজেন টেস্টে রাউজান উপজেলার একটিতে ভাইরাস পাওয়া যায়।

এছাড়া, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেকহা) ল্যাবে ৩৯, বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ৩৯, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১০, ল্যাব এইডে ২, মেট্রোপলিটন হাসপাতালে ৫৩ ও এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৩ টি নমুনা পরীক্ষা করা হয়। ছয় ল্যাবরেটরিতে পরীক্ষিত ১৪৬ নমুনার একটিতেও ভাইরাস শনাক্ত হয়নি।

এদিন, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি। চট্টগ্রামের কোনো নমুনা কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে পাঠানোর প্রয়োজন পড়েনি।

ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে আরটিআরএলে ২৫ শতাংশ, এপিক হেলথ কেয়ারে ১৮ দশমিক ৯২, ইম্পেরিয়াল হাসপাতালে ৬ দশমিক ২৫ ও এন্টিজেন টেস্টে ৫ দশমিক ২৬ শতাংশ এবং চমেকহা, শেভরন, মেডিকেল সেন্টার হাসপাতাল, ল্যাব এইড, মেট্রোপলিটন হাসপাতাল, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল, এভারকেয়ার হসপিটাল ল্যাব ০ শতাংশ সংক্রমণ হার নির্ণিত হয়।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা আছে : অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে চট্টগ্রাম-৪ আসনে। ফলে এ আসনে নতুন করে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন...

কর্ণফুলীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জনকে জীবিত উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে গভীররাতে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ৩টার দিকে কর্ণফুলী চ্যানেলের ২ ও ৩ নম্বর বয়ার মাঝামাঝি আরেকটি...

কর্ণফুলীর তীরে নগর সমপ্রসারণের সকল বাধা অপসারণ করা হবে : সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নব নিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেছেন, ‘কর্ণফুলী নদীর দক্ষিণ (বাম) তীরে নগর সমপ্রসারণের পথে সকল বাধা অপসারণ করা হবে। ৫১০টি...

সর্বশেষ

চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা আছে : অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, নতুন করে...

কর্ণফুলীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জনকে জীবিত উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে গভীররাতে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার...

কর্ণফুলীর তীরে নগর সমপ্রসারণের সকল বাধা অপসারণ করা হবে : সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নব নিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন...

জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয়

প্যারাগুয়ের কাছে টাই ব্রেকারে ৪-৩ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ...

উখিয়া সীমান্তে ৬০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

কক্সবাজারের উখিয়া সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় ৬০...

সেন্ট মার্টিনে গভীর সমুদ্রে ভাসমান বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার

সেন্ট মার্টিনের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে...