রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

নয়াপল্টনে ১ ডিসেম্বর বিএনপির বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিজয় মাস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ আগামী ১ ডিসেম্বর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত হবে।

সমাবেশের মঞ্চ তৈরি করা হবে পল্টন কমিউনিটি সেন্টারের সামনে। মঞ্চের মুখ থাকবে পশ্চিম দিকে, অর্থাৎ বিজয়নগরমুখী।

আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, গত পরশু সমাবেশের স্থান হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানের নাম ঘোষণা করা হয়েছিল। সেখানে উন্নয়নের কাজ চলছে। ফলে সমাবেশটি সেখানে করা সম্ভব হচ্ছে না। এ কারণে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হয়ে পূর্ব দিকে পল্টন থানা অতিক্রম করার পর পল্টন কমিউনিটি সেন্টারের সামনে সমাবেশের মঞ্চ স্থাপন করা হবে। মঞ্চটি বিজয়নগরের দিকে মুখ করে তৈরি করা হবে।

মতবিনিময় সভায় দেশের প্রখ্যাত আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, নার্সসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পরাজিত শক্তি নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। প্রতিদিন কোথাও না কোথাও ককটেল বিস্ফোরণ, পেট্রোল ছিটানো, বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ এবং মানুষ হত্যার ঘটনা ঘটছে।

তিনি বলেন, সরকার শান্তিপূর্ণভাবে এসব পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর ও সক্রিয় হতে হবে।

এই বিভাগের সব খবর

সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা...

পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী

দেশের পুঁজিবাজার একসময় পুরোপুরি ক্যাসিনোতে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অরাজনৈতিক ও...

শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির সমন্বয়ে সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ

ইউনেস্কো’র ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম ডিভিশন আয়োজিত অনুষ্ঠানে বক্তারা শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির সমন্বয়ে সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। গত শুক্রবার ইউনেস্কো...

সর্বশেষ

সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন...

পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী

দেশের পুঁজিবাজার একসময় পুরোপুরি ক্যাসিনোতে পরিণত হয়েছিল বলে মন্তব্য...

শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির সমন্বয়ে সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ

ইউনেস্কো’র ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম ডিভিশন আয়োজিত...

চট্টগ্রাম মেডিকেলের রান্নাঘরে অভিযানে মিলল ইঁদুর, তেলাপোকা ও পচা ডিম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগীদের খাবার রান্নাঘরে অভিযান...

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে হিসাবরক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : অর্থমন্ত্রী

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে এগিয়ে যেতে হিসাবরক্ষকদের ভূমিকা অত্যন্ত...

পেট ও মোটরসাইকেলের সিটের নিচে লুকানো বিপুল ইয়াবা উদ্ধার

চট্টগ্রামের পটিয়া ও আনোয়ারায় মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে...