রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

ইউনেস্কো’র ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির সমন্বয়ে সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ইউনেস্কো’র ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম ডিভিশন আয়োজিত অনুষ্ঠানে বক্তারা শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির সমন্বয়ে সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। গত শুক্রবার ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম ডিভিশনের সভাপতি কামাল মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে চট্টগ্রাম সিনিয়র’স ক্লাবে সভায় প্রধান অতিথি ছিলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ইউনেস্কো ক্লাব এসোসিয়েশনের মহাসচিব মাহবুব উদ্দীন চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক এ এইচ এম শামসুল মুকতাদির, ইঞ্জিনিয়ার আলী আহমেদ, দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ। ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হাসান মিনু ও সাংস্কৃতিক সম্পাদিকা সিমলা চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অঞ্জন শেখর দাশ, বীর মুক্তিযোদ্ধা নীল রতন দাশগুপ্ত, অ্যাডভোকেট নাজমুল হাসান আলমগীর প্রমুখ। বক্তারা বিশ্বব্যাপী ইউনেস্কোর কর্মকাণ্ডের উপর গুরুত্বারোপ করে বলেন, যুদ্ধ নয় শান্তির পক্ষে জোর দিতে হবে। সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম ডিভিশন কয়েকজন গুণী ব্যক্তিকে ইউনেস্কো অ্যাওয়ার্ড প্রদান করে। তাঁরা হলেন শান্তি প্রতিষ্ঠায় প্রশাসক ডা. শাহাদাত হোসেন, শিক্ষায় ইঞ্জিনিয়ার আলী আহমদ, ইউনেস্কোর আদর্শকে বাস্তবায়নের জন্য মহাসচিব মাহবুব উদ্দীন চৌধুরী, সাংবাদিকতা ও শিশুসাহিত্যে রাশেদ রউফ, সামাজিক কর্মকাণ্ডে কামাল মোস্তফা চৌধুরী, অঞ্জন শেখর দাশ, ডা. বিশ্বনাথ দাশকে ও আজিজুর রহমান, সাংস্কৃতিক কর্মকাণ্ডে রফিকুল হাসান মিনুকে, মুক্তিযুদ্ধে নীল রতন দাশগুপ্ত, ইউনেস্কোর কর্মকাণ্ডে এইচ এম শামসুল মুকতাদির। অনুষ্ঠানে স্বরচিত কবিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ক্লাবের সদস্যবৃন্দ।

এই বিভাগের সব খবর

নয়াপল্টনে ১ ডিসেম্বর বিএনপির বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ

বিজয় মাস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ আগামী ১ ডিসেম্বর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত হবে। সমাবেশের মঞ্চ তৈরি...

পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী

দেশের পুঁজিবাজার একসময় পুরোপুরি ক্যাসিনোতে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অরাজনৈতিক ও...

চট্টগ্রাম মেডিকেলের রান্নাঘরে অভিযানে মিলল ইঁদুর, তেলাপোকা ও পচা ডিম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগীদের খাবার রান্নাঘরে অভিযান চালিয়ে নানা অনিয়ম পেয়েছে নিরাপদ খাদ্য অধিদপ্তর। রান্নাঘরে ইঁদুর ও তেলাপোকার উপদ্রব, খোলা অবস্থায় রাখা...

সর্বশেষ

নয়াপল্টনে ১ ডিসেম্বর বিএনপির বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ

বিজয় মাস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে মাসব্যাপী...

পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী

দেশের পুঁজিবাজার একসময় পুরোপুরি ক্যাসিনোতে পরিণত হয়েছিল বলে মন্তব্য...

চট্টগ্রাম মেডিকেলের রান্নাঘরে অভিযানে মিলল ইঁদুর, তেলাপোকা ও পচা ডিম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগীদের খাবার রান্নাঘরে অভিযান...

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে হিসাবরক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : অর্থমন্ত্রী

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে এগিয়ে যেতে হিসাবরক্ষকদের ভূমিকা অত্যন্ত...

পেট ও মোটরসাইকেলের সিটের নিচে লুকানো বিপুল ইয়াবা উদ্ধার

চট্টগ্রামের পটিয়া ও আনোয়ারায় মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে...

পবিত্র কোরআন-সুন্নাহর আলোকে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে : ডা. শাহাদাত হোসেন

পবিত্র আল কোরআন ও হাদিসের নৈতিক শিক্ষায় নতুন প্রজন্মকে...