রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

পেট ও মোটরসাইকেলের সিটের নিচে লুকানো বিপুল ইয়াবা উদ্ধার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের পটিয়া ও আনোয়ারায় মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে ২১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)। এ সময় পেটের ভেতরে বিশেষ কৌশলে বহন করা ১ হাজার ৯০০ পিস ইয়াবা বহনকারী এক নারী ও পুরুষকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার এসআরবি-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সন্ধ্যা ও রাতে অভিযান দুটি চালানো হয়। সংস্থাটির দাবি, উদ্ধার করা ২১ হাজার ৯০০ ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৭০ হাজার টাকা।

আটককৃতরা হলেন, সালমা বেগম (৫০) ও মো. তারেক (২৭)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ইয়াবার একটি চালান চট্টগ্রামের দিকে আসছে, এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় পটিয়া উপজেলার জলুয়ার দিঘির পাড় এলাকায় চেকপোস্ট বসায় এসআরবির একটি দল। এ সময় নম্বরপ্লেটবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানোর সময় দুই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হয়। পরে সালমা বেগম (৫০) ও মো. তারেক (২৭) নামের দুজনকে আটক করা হয়।

এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারেক জানান, তার সঙ্গে থাকা নারী যাত্রী সালমা পেটের ভেতরে ইয়াবা বহন করছেন। পরে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক্স-রে পরীক্ষায় সালমার পেটে ইয়াবা সদৃশ বস্তুর উপস্থিতি ধরা পড়ে। পরে স্বাভাবিক প্রক্রিয়ায় মলত্যাগের মাধ্যমে তার পেট থেকে ৩৮টি স্বচ্ছ প্যাকেটে মোড়ানো ১ হাজার ৯০০ ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা।

অন্যদিকে একই দিন রাত সাড়ে ১১টার দিকে আনোয়ারা উপজেলার চৌমুহনী বাজারের সামনে চেকপোস্ট বসায় এসআরবি। এ সময় কক্সবাজার থেকে আসা একটি মোটরসাইকেলের চালক এসআরব’র উপস্থিতি টের পেয়ে না থেমে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যান তিনি। পরে মোটরসাইকেলের সিটের কভারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ টাকা। মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (জনসংযোগ) ও সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, আটক দুজন, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোটরসাইকেল সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে হিসাবরক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : অর্থমন্ত্রী

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে এগিয়ে যেতে হিসাবরক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে...

পবিত্র কোরআন-সুন্নাহর আলোকে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে : ডা. শাহাদাত হোসেন

পবিত্র আল কোরআন ও হাদিসের নৈতিক শিক্ষায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে পারলে সমাজ থেকে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং, ইভটিজিং ও মাদকের মতো সামাজিক...

মধ্যপ্রাচ্য সংকটে বাতিল হয়েছে ৫৫টি এলএনজি কার্গো: অর্থ উপদেষ্টা

মধ্যপ্রাচ্যের চলমান সংকটে গত ১৮ মার্চ থেকে এ পর্যন্ত বাংলাদেশের ৫৫টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গো বাতিল হয়েছে। ফলে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে বেশি...

সর্বশেষ

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে হিসাবরক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : অর্থমন্ত্রী

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে এগিয়ে যেতে হিসাবরক্ষকদের ভূমিকা অত্যন্ত...

পবিত্র কোরআন-সুন্নাহর আলোকে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে : ডা. শাহাদাত হোসেন

পবিত্র আল কোরআন ও হাদিসের নৈতিক শিক্ষায় নতুন প্রজন্মকে...

মধ্যপ্রাচ্য সংকটে বাতিল হয়েছে ৫৫টি এলএনজি কার্গো: অর্থ উপদেষ্টা

মধ্যপ্রাচ্যের চলমান সংকটে গত ১৮ মার্চ থেকে এ পর্যন্ত...

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গোষ্ঠীদ্বন্দ্ব, ব্যক্তিগত স্বার্থের সংঘাত...

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

চাঁদপুর কোর্ট স্টেশনে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন

চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী আন্তঃনগর মেঘনা এক্সপ্রেসের একটি বগিতে আগুন...