রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।

আজ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে সিইসি বলেন, নির্বাচন কমিশনের দ্বিতীয় কোনো এজেন্ডা নেই।

এ সময় তিনি আরও বলেন, ভোটের বিভিন্ন পর্যায়ে নানা ধরনের চ্যালেঞ্জ আসতে পারে। এসব চ্যালেঞ্জকে মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হচ্ছে না। তবে দলীয় প্রতীক না থাকলেও নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রভাব থাকবে।

সিইসি আরও বলেন, নির্বাচন কমিশনের আমন্ত্রণে রাজনৈতিক দলগুলো সংলাপে অংশ নেওয়ায় কমিশন মনে করে, দেশের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে দলগুলোও একমত।

তিনি বলেন, নির্বাচনের প্রতিটি ধাপ যেন একইভাবে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা যায়, সে জন্য কমিশন সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।

এদিকে রোববার সকাল সাড়ে ১০টায় প্রথম দিনের সংলাপ শুরু হয়।

রোববার প্রথম দিনে ১৮টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হলেও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ কয়েকটি দল সংলাপে অংশ নেয়নি বলে ইসির কর্মকর্তারা জানিয়েছে ।

সোমবার, ৩০ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিসহ ১৯টি রাজনৈতিক দলকে এবং ১ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টির-এনসিপিসহ ১৮টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছে ইসি ।

ইসির জনসংযোগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচন কমিশন জানায়, ইউপি অনুষ্ঠিত হবে পাঁচ ধাপে। প্রথম ধাপে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোট গ্রহণ করা হবে।

ইসির তালিকা অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি ইউপি, তৃতীয় ধাপে ১২০ উপজেলার ১ হাজার ২৪টি ইউপি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি ইউপি এবং পঞ্চম ধাপে ৪০ উপজেলার ৩৮৪টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই বিভাগের সব খবর

নয়াপল্টনে ১ ডিসেম্বর বিএনপির বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ

বিজয় মাস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ আগামী ১ ডিসেম্বর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত হবে। সমাবেশের মঞ্চ তৈরি...

পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী

দেশের পুঁজিবাজার একসময় পুরোপুরি ক্যাসিনোতে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অরাজনৈতিক ও...

শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির সমন্বয়ে সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ

ইউনেস্কো’র ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম ডিভিশন আয়োজিত অনুষ্ঠানে বক্তারা শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির সমন্বয়ে সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। গত শুক্রবার ইউনেস্কো...

সর্বশেষ

নয়াপল্টনে ১ ডিসেম্বর বিএনপির বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ

বিজয় মাস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে মাসব্যাপী...

পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী

দেশের পুঁজিবাজার একসময় পুরোপুরি ক্যাসিনোতে পরিণত হয়েছিল বলে মন্তব্য...

শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির সমন্বয়ে সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ

ইউনেস্কো’র ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম ডিভিশন আয়োজিত...

চট্টগ্রাম মেডিকেলের রান্নাঘরে অভিযানে মিলল ইঁদুর, তেলাপোকা ও পচা ডিম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগীদের খাবার রান্নাঘরে অভিযান...

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে হিসাবরক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : অর্থমন্ত্রী

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে এগিয়ে যেতে হিসাবরক্ষকদের ভূমিকা অত্যন্ত...

পেট ও মোটরসাইকেলের সিটের নিচে লুকানো বিপুল ইয়াবা উদ্ধার

চট্টগ্রামের পটিয়া ও আনোয়ারায় মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে...