চট্টগ্রামে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ৫৬ শতাংশ। তবে এ সময় কারও মৃত্যু হয়নি।
এর আগে রোববার (১৯ জুন) চট্টগ্রামে ২৬ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।
সোমবার (২০ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১০টি ল্যাবে ২৬৮টি নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩০ জন নগরীর বাসিন্দা। একজন কর্ণফুলী উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৭৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ২২৬ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

