রবিবার, ৮ নভেম্বর ২০২৬

কাতালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের কাতালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুন) সকালে কাতালগঞ্জে খান হাউসের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। মৃত দুইজন হলেন- জোরারগঞ্জ থানার সত্তরোয়া এলাকার ছালেহ আহমেদের ছেলে গাড়ি চালক মো. হোসেন (৩৮) ও খাগড়াছড়ির রামগড় থানার গজলতলা এলাকার মৃত আবদুর রউফের ছেলে বাড়ির কেয়ারটেকার আবু তাহের (৬৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,কাতালগঞ্জের খান হাউসের নিচতলায় হাঁটু পরিমাণ পানি উঠে। সেখানকার সিঁড়ির পাশেই ছিল আইপিএসের সংযোগ। পানি উঠায় কেয়ারটেকার আবু তাহের আইপিএস বন্ধ করতে গেলে বিদ্যুৎতায়িত হয়ে পড়েন। তাকে বাঁচাতে গিয়ে ড্রাইভার হোসেনও বিদ্যুৎতায়িত হন। ‘পরে স্থানীয়রা প্রথমে হোসেনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে ফায়ারসার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে  কেয়ারটেকার আবু তাহেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনার পর ভবনটির নিচ তলার বাসিন্দাদের দ্বিতীয় তলায় পাঠিয়ে দেয়া হয়েছে।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দীন বলেন, বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়া একটি ভবনে বিদ্যুৎস্পৃষ্ট দুইজনকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

জাতীয় ঐক্য রক্ষায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করতে হবে : ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন। জাতীয় ঐক্য রক্ষায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করতে...

৭ নভেম্বরের চেতনা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার মূল প্রেরণা : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ৭ নভেম্বরের চেতনা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মূল প্রেরণা। সিপাহি-জনতার এই...

বিএনপির মাইকে হটাৎ বেজে উঠল ‘শেখ হাসিনাকে নিয়ে গান’

চট্টগ্রাম নগরের আগ্রাবাদে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি আয়োজিত এক কর্মসূচির মাইকে বেজে উঠল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা গান ‘বঙ্গবন্ধুর...

সর্বশেষ

জাতীয় ঐক্য রক্ষায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করতে হবে : ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন,...

৭ নভেম্বরের চেতনা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার মূল প্রেরণা : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিএনপির মাইকে হটাৎ বেজে উঠল ‘শেখ হাসিনাকে নিয়ে গান’

চট্টগ্রাম নগরের আগ্রাবাদে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে...

সার্বভৌমত্ব র‌্যালিতে পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী

সরকারের সর্বোচ্চ নির্বাহী পদে থেকেও প্রটোকল ও আনুষ্ঠানিকতার বলয়...

তিশা-অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ

শুটিং সেটে অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং পরবর্তীতে সংগঠনের নির্দেশনা ও...

হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের

ক্যারিয়ারে প্রথম টেস্ট সেঞ্চুরিকে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে...