বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

চিটাগাং উইম্যান চেম্বার প্রেসিডেন্টের সাথে কোনিয়ার অনারারি কনসালের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চিটাগাং উইম্যান চেম্বার প্রেসিডেন্ট আবিদা মোস্তফার সাথে তুরস্কের অঙ্গরাজ্য কোনিয়ার বাংলাদেশের অনারারি কনসাল দেনিজ বুলকুর সৌজন্য সাক্ষাতে মিলিত হন। গত ১৬ নভেম্বর উইম্যান চেম্বার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। চিটাগাং উইম্যান প্রেসিডেন্ট অনারারি কনসালকে স্বাগত জানিয়ে বলেন, উভয় দেশের নারী উদ্যোক্তাদের উন্নয়নের ক্ষেত্রে আমরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে পারি।
কোনিয়ার অনারারি কনসাল দেনিজ বুলকুর কোনিয়ার সাথে চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের যৌথভাবে কার্যক্রম পরিচালনার উপর আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষিখাত, পর্যটনসহ সম্ভাবনাময় খাতগুলো নিয়ে যৌথভাবে কাজ করতে পারি। এছাড়াও তিনি চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের উন্নয়নে বিভিন্ন বিষয়ভিত্তিক উন্নত প্রশিক্ষণ প্রদানে সহায়তার বিষয়ে আলোচনা করেন। চিটাগাং উইম্যান চেম্বার প্রেসিডেন্ট আবিদা মোস্তফা ফুল ও ক্রেস্ট দিয়ে অতিথিকে বরণ করে নেন। উইম্যান চেম্বার পরিচালক নুজহাত নুয়েরি কৃষ্টি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উইম্যান চেম্বারের কার্যক্রম তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ, ভাইস প্রেসিডেন্ট শামীম মোর্শেদ, নিশাত ইমরান, পরিচালক রোকসানা আক্তার চৌধুরী (রুহি মোস্তফা) ও চৌধুরী জুবাইরা সাকী। এছাড়া তিনি এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় বিজনেস প্ল্যান প্রিপারেশন প্রশিক্ষণের কার্যক্রম পরিদর্শন করেন।

এই বিভাগের সব খবর

নিষিদ্ধ সংগঠনের আস্ফালন জনগণ সহ্য করবে না : মীর হেলাল

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন। জনগণ আপনাদেরকে দেশ থেকে বিতাড়িত...

চবির গবেষণা শিল্প, কৃষি ও মেরিন খাতের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষা ও গবেষণাকে দেশের শিল্প, কৃষি ও মেরিন খাতের চাহিদার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে বড় পরিসরে...

হালিশহর থেকে চুরি হওয়া পুলিশের পিকআপ কর্ণফুলীতে উদ্ধার

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকা থেকে চুরি হওয়া পুলিশের একটি টহল পিকআপ ভ্যান কর্ণফুলী থেকে ৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার...

সর্বশেষ

নিষিদ্ধ সংগঠনের আস্ফালন জনগণ সহ্য করবে না : মীর হেলাল

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চবির গবেষণা শিল্প, কৃষি ও মেরিন খাতের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষা ও গবেষণাকে দেশের শিল্প, কৃষি...

হালিশহর থেকে চুরি হওয়া পুলিশের পিকআপ কর্ণফুলীতে উদ্ধার

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকা থেকে চুরি হওয়া পুলিশের একটি...

এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবাকে সম্পূর্ণ দুর্নীতি ও হয়রানিমুক্ত...

বাঁশখালীতে বিএনপি নেতার বাড়িতে আগুন

চট্টগ্রামের বাঁশখালীতে কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম...

চসিকের সাবেক কাউন্সিলর সলিমউল্লাহ বাচ্চু গ্রেপ্তার

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ এনায়েত...