বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

হালিশহর থেকে চুরি হওয়া পুলিশের পিকআপ কর্ণফুলীতে উদ্ধার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকা থেকে চুরি হওয়া পুলিশের একটি টহল পিকআপ ভ্যান কর্ণফুলী থেকে ৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ফকিরনীর হাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে পুলিশ।

গাড়িটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে হালিশহর থানার তিন পুলিশ সদস্য একটি পুরোনো সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে টহলে ছিলেন। একপর্যায়ে তাঁরা নগরের ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনসের সামনের সড়কের পাশে গাড়িটি রেখে পাশের একটি হোটেলে দুপুরের খাবার খেতে যান। খাবার শেষে ফিরে এসে নির্ধারিত স্থানে গাড়িটি দেখতে পাননি তাঁরা।

পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, অজ্ঞাতনামা এক ব্যক্তি গাড়িটি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছেন। খোদ পুলিশ লাইনসের সামনে থেকে দিনদুপুরে পুলিশের গাড়ি চুরির ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পরপরই গাড়িটি উদ্ধারে সিএমপির একাধিক বিশেষ দল নগরের বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করে। পরে অভিযানের একপর্যায়ে কর্ণফুলীর ফকিরনীর হাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

কর্ণফুলী থানার ওসি মো. নূর আহমেদ বলেন, গাড়িটি উদ্ধার করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই বিভাগের সব খবর

নিষিদ্ধ সংগঠনের আস্ফালন জনগণ সহ্য করবে না : মীর হেলাল

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন। জনগণ আপনাদেরকে দেশ থেকে বিতাড়িত...

চবির গবেষণা শিল্প, কৃষি ও মেরিন খাতের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষা ও গবেষণাকে দেশের শিল্প, কৃষি ও মেরিন খাতের চাহিদার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে বড় পরিসরে...

এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবাকে সম্পূর্ণ দুর্নীতি ও হয়রানিমুক্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ বিষয়ে সংশ্লিষ্ট...

সর্বশেষ

নিষিদ্ধ সংগঠনের আস্ফালন জনগণ সহ্য করবে না : মীর হেলাল

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চবির গবেষণা শিল্প, কৃষি ও মেরিন খাতের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষা ও গবেষণাকে দেশের শিল্প, কৃষি...

এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবাকে সম্পূর্ণ দুর্নীতি ও হয়রানিমুক্ত...

বাঁশখালীতে বিএনপি নেতার বাড়িতে আগুন

চট্টগ্রামের বাঁশখালীতে কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম...

চসিকের সাবেক কাউন্সিলর সলিমউল্লাহ বাচ্চু গ্রেপ্তার

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ এনায়েত...

সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের ফটকে আগুন

চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিস ভবনের প্রধান ফটকে...