বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

চসিকের সাবেক কাউন্সিলর সলিমউল্লাহ বাচ্চু গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সলিম উল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে নগরের এনায়েত বাজার এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, সলিম উল্লাহ বাচ্চুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নগরের বিভিন্ন স্থানে সাম্প্রতিক নাশকতার ঘটনায় তার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার সলিমউল্লাহ বাচ্চু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এনায়েত বাজার ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

এই বিভাগের সব খবর

বাঁশখালীতে বিএনপি নেতার বাড়িতে আগুন

চট্টগ্রামের বাঁশখালীতে কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সদস্য আমিনুর রহমানের বাড়ির প্রধান দরজায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ...

সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের ফটকে আগুন

চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিস ভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে সাতকানিয়া পৌরসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)...

শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলায় ভাসমান ইনটেক স্থাপন চট্টগ্রাম ওয়াসার

শুষ্ক মৌসুমে চট্টগ্রাম মহানগরীতে পানির সংকট মোকাবিলা করে সুপেয় পানির সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম ওয়াসার প্ল্যান্টগুলোতে ভাসমান ইনটেক স্থাপনের কাজ শুরু করা হয়েছে। বাংলাদেশে সর্বপ্রথম...

সর্বশেষ

বাঁশখালীতে বিএনপি নেতার বাড়িতে আগুন

চট্টগ্রামের বাঁশখালীতে কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম...

সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের ফটকে আগুন

চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিস ভবনের প্রধান ফটকে...

শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলায় ভাসমান ইনটেক স্থাপন চট্টগ্রাম ওয়াসার

শুষ্ক মৌসুমে চট্টগ্রাম মহানগরীতে পানির সংকট মোকাবিলা করে সুপেয়...

মেঘনা আলমকে দুদকে তলব

দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং...

মুরাদপুরে ট্রাফিক পুলিশ বক্সে আগুন

চট্টগ্রাম নগরের মুরাদপুরে ট্রাফিক পুলিশের একটি বক্সে আগুন দিয়েছে...

হীরকজয়ন্তীতে সাবেক-বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখর চবির সবুজ ক্যাম্পাস

প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে আজ দিনব্যাপী হীরকজয়ন্তী উদযাপন...