বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্য, কৃষি ও আইসিটিসহ বিভিন্ন খাতে বাংলাদেশি শ্রমশক্তি নিয়োগে মরক্কোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মরক্কোর স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো নির্মাণ, তৈরি পোশাক ও বস্ত্রশিল্প, আইসিটিসহ বিভিন্ন খাতে বাংলাদেশের দক্ষ ও আধা-দক্ষ শ্রমশক্তি নিয়োগে উদ্যোগ নেওয়ার জন্য মরক্কোর প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত মরক্কোর আবাসিক রাষ্ট্রদূত লাল্লা বুতাইনা এল কারদৌদি এল কৌলালি তার পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলম সাংবাদিকদের এ কথা জানান।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও মরক্কোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের ব্যাপক সুযোগ রয়েছে। তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারণে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সরকারি ও বেসরকারি বাণিজ্য ও বিনিয়োগ প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং ক্রমেই আরও সুদৃঢ় হচ্ছে।

তিনি ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরক্কো সফরের কথা স্মরণ করেন এবং তাঁর নামে রাজধানী রাবাতে একটি সড়কের নামকরণ করায় মরক্কোর জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি মানবসম্পদ উন্নয়নে বর্তমান সরকারের ব্যাপক কর্মসূচি এবং এ ক্ষেত্রে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন।

এ সময় তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের স্বদেশে প্রত্যাবাসনের বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে মরক্কোর সমর্থনের জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ সমর্থন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

নবনিযুক্ত রাষ্ট্রদূত বাংলাদেশে দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

এর আগে বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল রাষ্ট্রদূতকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

এ সময় রাষ্ট্রপতির সচিবগণ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আওয়ামী লীগ একটা নিষিদ্ধ রাজনৈতিক দল। তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে সমাজে একটা অস্থিরতা...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দুই কার্গো অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার...

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেয়া নৈশভোজে অংশ নিয়েছেন। জাতিসংঘ সাধারণ...

সর্বশেষ

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের...

চট্টগ্রাম থেকে পণ্য পরিবহনে ট্রাকপ্রতি খরচ বাড়ল ৪ থেকে ৬ হাজার টাকা

পাবনা থেকে পেঁয়াজ নিয়ে দেশের অন্যতম বড় ভোগ্যপণ্যের পাইকারি...

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের...

প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু

প্রধানমন্ত্রী তারেক রহমান ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব...