বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে আওয়ামী লীগের লিফলেট তৈরির অভিযোগে দুইজন আটক

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের প্রচারপত্র তৈরির সময় সাবেক এক মহিলা মেম্বার ও এক কম্পিউটার অপারেটরকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুন) রাতে ফটিকছড়ি সদরের এ এইচ শপিং কমপ্লেক্স থেকে তাদের আটক করা হয়। । আটককৃতরা হলেন বক্তপুর এলাকার বাসিন্দা, সাবেক ইউপি সদস্য ও মহিলা আ’লীগের নেত্রী সুমি আক্তার এবং কম্পিউটার অপারেটর উজ্জ্বল।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি কম্পিউটার দোকানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রচারণামূলক লিফলেট প্রস্তুতের খবর পেয়ে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে যান। পরে সুমি আক্তার ও উজ্জ্বলকে আটক করে ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পৌরসভা যুবদলের সহ-সভাপতি মো. ইব্রাহীম বলেন, “নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লিফলেট তৈরির সময় আমরা তাদের হাতেনাতে ধরি।

পরে ফটিকছড়ি থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।” ফটিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রবিউল আলম খান বলেন, দুইজনকে থানায় আনা হয়েছে। তাদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...