বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সীতাকুণ্ডে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় এক হাজার গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে। তারমধ্যে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিভিন্ন এলাকার সড়কের দুইপাশ। সামাজিক সংগঠন স্বপ্নীল যুব কল্যাণ সোসাইটির আয়োজনে এবং বিশিষ্ট ব্যবসায়ী তারেক পারভেজের সহযোগিতায় শুক্রবার বিকালে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের টেম্পু স্টেশন কাসেম আলী জামে মসজিদের রাস্তার দুইপাশে ২০০ টি চারা গাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। পর্যাক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে গাছের ছাড়া বিতরণ করা হবে এবং বৃক্ষ রোপন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন স্বপ্নীল যুব কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সোহেল, সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক পারভেজ, সহ-সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল হুসনাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ, সিনিয়ার সদস্য সাদ্দাম, হোসেন, হেলাল উদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

