রবিবার, ৭ জুন ২০২৬

চট্টগ্রামে কার্যক্রম ‘নিষিদ্ধ’ সংগঠনের মিছিল; গ্রেফতার ১৩

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

মিছিল করার অভিযোগে কার্যক্রম ‘নিষিদ্ধ’ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের ১৩ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে চট্টগ্রামের ডবলমুরিং থানা পুলিশ। এ সময় দুটি যাত্রীবাহী বাস, লাঠি, কাপড় ও ইটের টুকরা জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

গতকাল শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ১০টায় বন্দর থানার বারেক বিল্ডিং এলাকায় ইসলামী ব্যাংক হাসপাতালের দক্ষিণ পাশে একটি মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলের নেতা-কর্মীরা।

পুলিশ জানায়, তারা রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং নাশকতার উদ্দেশ্যে এ মিছিল করে। খবর পেয়ে ডবলমুরিং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুটি যাত্রীবাহী বাস, ৪টি সাদা কাপড়ের টুকরা, ১০টি লাঠি ও ১৩টি ইটের টুকরা উদ্ধার করা হয়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে হালিশহর থানা যুবলীগ সভাপতি মো. ওমর ফারুক (৪৪), ডবলমুরিং থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ রেজা (৩২) ও কর্ণফুলী থানা যুবলীগের সক্রিয় সদস্য ও ইউপি মেম্বার প্রার্থী মো. ইরফান (৩২) রয়েছেন।

এছাড়া, গ্রেফতারকৃত অন্যরা হলেন, সাকিবুল ইসলাম (২২), যীশু দাশ (৪৫), মো. সাইফুল আলম রুবেল (৪১), মো. শরিফুল ইসলাম (২৩), মো. ইব্রাহিম খলিল (৩৩), মোহাম্মদ মিন্টু (৪৫), জোবায়ের আহমেদ নিরব (২৫), মো. মনিরুল ইসলাম (৪৩), মো. হান্নান (৪৩) ও মো. জুনাইদুল আলম তাসনুপ (২৩)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে হরিণ শিকারিদের ‘মিস ফায়ারে’ যুবক নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে বনাঞ্চলে হরিণ শিকারীর গুলিতে গুলিবিদ্ধ হয়ে মোঃ জমির (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার খিরাম ইউনিয়নের সর্তা বিট...

সাফের হ্যাটট্রিক শিরোপা জিততে পারলো না বাংলাদেশ

আগের দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশের সামনে সুযোগ ছিল সাফ নারী চ্যাম্পিয়নশীপের হ্যাটট্রিক শিরোপা জয়ের। কিন্তু গোয়ায় ফাইনালে স্বাগতিক ভারতের কাছে ৩-১ গোলে হেরে সেই...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনে আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় সভা শুরু হয়ে সন্ধ্যা ৬টা ২০...

সর্বশেষ

ফটিকছড়িতে হরিণ শিকারিদের ‘মিস ফায়ারে’ যুবক নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে বনাঞ্চলে হরিণ শিকারীর গুলিতে গুলিবিদ্ধ হয়ে মোঃ...

সাফের হ্যাটট্রিক শিরোপা জিততে পারলো না বাংলাদেশ

আগের দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশের সামনে সুযোগ ছিল সাফ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভা...

রাঙ্গামাটিতে বন্যপ্রাণী সুরক্ষায় প্রচারণা

বন্যপ্রাণী সুরক্ষায় জেলার কাপ্তাই উপজেলায় আজ সচেতনামূলক আলোচনা ও...

রোববার থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আগামীকাল থেকে শুরু...

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানকে...