রবিবার, ৮ নভেম্বর ২০২৬

জিয়ার দর্শন অনুসরণেই মিলবে শ্রমজীবী মানুষের অধিকার : সাঈদ নোমান এমপি 

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই স্মৃতি হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এ এম নাজিম উদ্দিন। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার। প্রধান অতিথি ছিলেন সাইদ আল নোমান এমপি। প্রধান বক্তা ছিলেন শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহেদুল করিম কচি, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতন, শ ম জামাল, মোহাম্মদ ইদ্রিস মিয়া, শফিকুর রহমান, মোতালেব চৌধুরী, শাহনেওয়াজ চৌধুরী আব্দুল বাতেন, মোহাম্মদ হারুন, গাজী আইয়ুব আলী, আনোয়ারুল আজিম সবুজ, ইব্রাহিম ফরাজী, শফিকুর রহমান মজুমদার, আবু বক্কর সিদ্দিক, রফিকুল ইসলাম, হাসিবুর রহমান বিপ্লব, আজিজুদ্দিন মিন্টু, ডা. মহসিন খান, আব্দুল মান্নান, এফএম শহীদ ইকবাল প্রমুখ। প্রধান অতিথি সাইদ আল নোমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তোলা এবং জাতীয়তাবাদী চেতনার বিকাশে তাঁর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি সবসময় বিশ্বাস করতেন যে, দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি হলো শ্রমজীবী, কৃষক ও মেহনতি মানুষ। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে জিয়াউর রহমানের দর্শন অনুসরণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।

প্রধান বক্তা আনোয়ার হোসেন বলেন, শহিদ জিয়াউর রহমান ছিলেন শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার এক বলিষ্ঠ কণ্ঠস্বর। শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে একরামুল করিম বলেন, শহিদ জিয়া ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সভাপতির বক্তব্যে এ এম নাজিম উদ্দিন বলেন, শ্রমিকদের অধিকার, গণতন্ত্র এবং জাতীয় স্বার্থ রক্ষার আন্দোলনে শ্রমিক দল অগ্রণী ভূমিকা পালন করবে।

এই বিভাগের সব খবর

জাতীয় ঐক্য রক্ষায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করতে হবে : ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন। জাতীয় ঐক্য রক্ষায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করতে...

৭ নভেম্বরের চেতনা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার মূল প্রেরণা : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ৭ নভেম্বরের চেতনা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মূল প্রেরণা। সিপাহি-জনতার এই...

বিএনপির মাইকে হটাৎ বেজে উঠল ‘শেখ হাসিনাকে নিয়ে গান’

চট্টগ্রাম নগরের আগ্রাবাদে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি আয়োজিত এক কর্মসূচির মাইকে বেজে উঠল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা গান ‘বঙ্গবন্ধুর...

সর্বশেষ

জাতীয় ঐক্য রক্ষায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করতে হবে : ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন,...

৭ নভেম্বরের চেতনা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার মূল প্রেরণা : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিএনপির মাইকে হটাৎ বেজে উঠল ‘শেখ হাসিনাকে নিয়ে গান’

চট্টগ্রাম নগরের আগ্রাবাদে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে...

সার্বভৌমত্ব র‌্যালিতে পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী

সরকারের সর্বোচ্চ নির্বাহী পদে থেকেও প্রটোকল ও আনুষ্ঠানিকতার বলয়...

তিশা-অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ

শুটিং সেটে অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং পরবর্তীতে সংগঠনের নির্দেশনা ও...

হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের

ক্যারিয়ারে প্রথম টেস্ট সেঞ্চুরিকে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে...