মঙ্গলবার, ২ জুন ২০২৬

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান, ১৪শ’ লিটার জ্বালানি তেল জব্দ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার  বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সোমবার বিকেলে পতেঙ্গা ৯ নম্বর ঘাট এলাকা থেকে এসব জ্বালানি তেল জব্দ করা হয়। জব্দ হওয়া জ্বালানি তেলের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৬১ হাজার টাকা।

কোস্ট গার্ড জানায়, সোমবার বিশেষ অভিযান চালিয়ে দুটি ইঞ্জিনচালিত কাঠের বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহন করা এসব জ্বালানি তেল জব্দ করা হয়। এ সময় অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ড পূর্ব জোনের লেফটেন্যান্ট কমান্ডার (গণমাধ্যম) সুমন আল মুকিত জানান, জব্দ হওয়া জ্বালানি তেল ও বোটগুলোর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান রাখবে।

এই বিভাগের সব খবর

ডেঙ্গু পরীক্ষায় ৮০ শতাংশ ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার খরচ কমাতে বিভিন্ন পরীক্ষায় ৮০ শতাংশ ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার দুপুরে...

দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম

দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার (২ জুন) সকালে রাজধানীর গুলশান, বনানী ও হাতিরঝিল লেক...

ঘরে পড়ে ছিল মায়ের পচনধরা মরদেহ, জানেনা সচিব ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছেলেরা

রাজধানীর মিরপুর-১১ এলাকায় একটি বাসা থেকে নুরজাহান বেগম (৭৫) নামে এক বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যুর অন্তত সাত...

সর্বশেষ

ডেঙ্গু পরীক্ষায় ৮০ শতাংশ ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার খরচ কমাতে বিভিন্ন পরীক্ষায়...

দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম

দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানিয়েছেন...

ঘরে পড়ে ছিল মায়ের পচনধরা মরদেহ, জানেনা সচিব ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছেলেরা

রাজধানীর মিরপুর-১১ এলাকায় একটি বাসা থেকে নুরজাহান বেগম (৭৫)...

হালিশহরের বস্তিতে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকার একটি বস্তিতে ঘটে যাওয়া ভয়াবহ...

পটিয়ার সেই যুবদল নেতা কপিল দল থেকে বহিষ্কার

চট্টগ্রামের পটিয়ায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক হওয়ার...

বিশ্বকাপ দল ঘোষণা করেছে ইরাক

গত ৪০ বছরের মধ্যে এই প্রথম ফিফা বিশ্বকাপে খেলার...