শনিবার, ১৩ জুন ২০২৬

প্রগতিশীল রাজনীতিবিদ ডা. চন্দন দাশের জীবনাবসান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, বর্ষীয়ান বাম রাজনীতিক, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. চন্দন দাশের জীবনাবসান হয়েছে। তাঁর মৃত্যুতে চট্টগ্রামের সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আজ শুক্রবার (২৯ মে) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম নগরীর পাথরঘাটায় নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় এক প্রগতিশীল সংস্কৃতিমনা পরিবারে ১৯৫২ সালে চন্দন দাশ জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনেই বামপন্থী রাজনীতিতে তাঁর হাতেখড়ি হয়। তিনি রাঙামাটি কলেজে পড়ার সময় ছাত্র ইউনিয়নে যোগ দেন। সত্তরের দশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন। এরপর চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন।

সংস্কৃতি অন্তঃপ্রাণ ডা. চন্দন দাশ চট্টগ্রামে উদীচীর প্রতিষ্ঠাকালীন একজন সদস্য ছিলেন। আমৃত্যু তিনি উদীচী চট্টগ্রাম জেলা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি উদীচী কেন্দ্রীয় সংসদের একাধিকবার সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। আমৃত্যু সত্যেন সেন-রণেশ দাশগুপ্তের আদর্শ ধারণ করে তিনি উদীচীর কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে গেছেন। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের প্রতি বৈষম্য-বঞ্চনার বিরুদ্ধে সাংস্কৃতিক গণআন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে তিনি সারাদেশে নেতৃস্থানীয় ভূমিকায় ছিলেন। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামেও তিনি ছিলেন অবিচল। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের আন্দোলন সংগঠিত করেছিলেন। তিনি গণজাগরণ মঞ্চ, চট্টগ্রামের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ চট্টগ্রামের প্রাক্তন সাধারণ সম্পাদক। নববর্ষ উদযাপন পরিষদ (সিআরবি), চট্টগ্রামের সহ-সভাপতিও ছিলেন।

সাংস্কৃতিক আন্দোলনের পাশাপাশি বামপন্থী রাজনীতিতেও ডা. চন্দন দাশ সক্রিয় ছিলেন। তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চট্টগ্রাম জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন। পরবর্তীতে জেলা কমিটির সদস্য হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করে গেছেন। একজন মার্কসবাদী তাত্ত্বিক হিসেবেও তিনি বাম রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নব্বই পরবর্তী বিভক্তির হাত থেকে কমিউনিস্ট পার্টিকে রক্ষায় তিনি দৃঢ় ভূমিকায় ছিলেন।

এছাড়া চিকিৎসক গণসংগঠন ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট (ডেন), চট্টগ্রামের সভাপতি হিসেবে তিনি আমৃত্যু দায়িত্ব পালন করেছেন।

ডা. চন্দন দাশের মৃত্যুতে সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ শাহআলম, বীর মুক্তিযোদ্ধা কমরেড বালাগাত উল্লাহ, চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি অধ্যাপক অশোক সাহা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, দক্ষিণ জেলা সিপিবির সভাপতি অধ্যাপক কানাই দাশ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী, উদীচী কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি প্রবাল দে ও সাধারণ সম্পাদক অধ্যাপক শীলা দাশগুপ্তা, ডেন চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. আরিফ বাচ্চু, চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শুভ দেবনাথ ও সাধারণ সম্পাদক নাবিল আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।

প্রয়াত ডা. চন্দন দাশের মরদেহ আগামীকাল শনিবার (৩০ মে) সকাল ১১টায় নগরীর চেরাগি পাহাড়ে উদীচী কার্যালয়ের নিচে আজাদী চত্বরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এর আগে সকাল ১০টায় নগরীর হাজারী লেইনে সিপিবি চট্টগ্রাম জেলা কার্যালয়ের সামনে শেষ শ্রদ্ধা জানানো হবে।

বিদেশে অবস্থানরত প্রয়াতের সন্তান দেশে ফেরার পর তাঁর শেষকৃত্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এই বিভাগের সব খবর

শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

একদিনের সফরে আগামীকাল শনিবার সকালে কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন একথা জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার বিমানযোগে...

এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটকে ‘সবার বাজেট’ আখ্যা দিয়ে বলেছেন, এ বাজেট কোনো রাজনৈতিক...

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আজ এ তথ্য জানানো হয়। ইঞ্জিনিয়ার...

সর্বশেষ

শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

একদিনের সফরে আগামীকাল শনিবার সকালে কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী তারেক...

এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের ৯...

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে এক বছরের জন্য...

শিক্ষার্থীদের মেধা বিকাশে বাজেটে বিশেষ বরাদ্দ রয়েছে : এরশাদ উল্লাহ

চট্টগ্রাম-৮ আসনে সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, শিক্ষার্থীদের মেধা...

ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ইরানের বিরুদ্ধে নতুন করে...

প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক পুনরুদ্ধারে নতুন সরকারের বড় সুযোগ: সিপিডি

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে নতুন সরকারের জন্য টেকসই কাঠামোগত...