বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ভাবগম্ভীর পরিবেশে চট্টগ্রামে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আজ চট্টগ্রামে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে নগরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে

আজ সকাল ৭টায় প্রথম ও প্রধান জামাতে নগরের বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মুসল্লি অংশ নেয়।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসিরুদ্দিন, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। এরপর সকাল ৮টায় একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।

প্রথম ও প্রধান জামাতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব হযরতুল আল্লামা আলহাজ সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। দ্বিতীয় জামাতে ইমামতি করেন মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক।

ঈদ জামাতে অংশ নিতে সকাল থেকেই মুসল্লিদের ঢল নামে জমিয়তুল ফালাহ ময়দানে। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে বিশ্বের নির্যাতিত মুসলমানদের শান্তি ও নিরাপত্তা কামনা করা হয়। একইসঙ্গে দেশের সার্বিক উন্নয়ন, মানুষের সুখ-শান্তি, প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি এবং জাতির ঐক্য ও সম্প্রীতির জন্য দোয়া করা হয়।

এর আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে আয়োজিত এ জামাতে মুসল্লিদের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। প্রায় ৬৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে প্যান্ডেল নির্মাণ, কার্পেটিং, ত্রিপল, পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা ও মাইকিংয়ের ব্যবস্থা রাখা হয়। বৃষ্টির কারণে ঈদের জামাত আয়োজনে বিঘœ ঘটলে আগে থেকেই বিকল্প হিসেবে মসজিদের ভেতরেও নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছিল।

এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নগরীর আরও ৯টি মসজিদে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এগুলো হলোÑ লালদীঘি চট্টগ্রাম সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (রা.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং মা আয়েশা সিদ্দিকা (রা.) চসিক জামে মসজিদ (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন)।

ঈদ জামাত শেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি কোরবানির আত্মত্যাগের শিক্ষাকে ধারণ করে পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...