রবিবার, ২৪ মে ২০২৬

উন্নত বাংলাদেশ গড়তে সরকার নিরলসভাবে কাজ করছে : ভূমি প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছেন। অতি দরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন, অর্থনৈতিক মুক্তি এবং একটি উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আজ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সকালে চিকনদণ্ডীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করেন প্রতিমন্ত্রী।

এ সময় উপকারভোগীদের উদ্দেশে তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম সফল করতে জনগণেরও সচেতন ও আত্মনির্ভরশীল হওয়ার মানসিকতা থাকতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

পরে দুপুরে প্রতিমন্ত্রী সামাজিক সেবা প্রদান ও আত্মকর্মসংস্থান কর্মসূচির আওতায় হালদা নদী তীরবর্তী নিবন্ধিত জেলে পরিবারের মাঝে বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে ছাগল বিতরণ করেন।

দিনের অপর কর্মসূচিতে তিনি বিশ্ব ব্যাংকের অর্থায়নে এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় হাটহাজারী পৌরসভার ‘স্মার্ট স্ট্রিট লাইটিং ডেভেলপমেন্ট’ প্রকল্পের উদ্বোধন করেন।

এ সময় বানজইন-উপজেলা কলেজ রোড-বাসস্ট্যান্ড-এগারো মাইল এবং পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়-কাছারি সড়ক-রামকুঁনি সড়কে আধুনিক সড়ক বাতি উদ্বোধন করা হয়।

এছাড়া হাটহাজারী পৌরসভার কামালপাড়া-রামকুঁনি সড়ক ও শাহজালাল পাড়া কার্পেটিং উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

এসব কর্মসূচিতে উপজেলা ও পৌর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

মিয়ানমারের মাদক সিন্ডিকেট ও বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা: একটি ভয়াবহ সংকট ও উত্তরণের পথ

এই নিবন্ধে একটি অত্যন্ত বাস্তবসম্মত পর্যবেক্ষণের মাধ্যমে বাংলাদেশের বর্তমান মাদক পরিস্থিতির এক নিদারুণ চিত্র তুলে ধরেছে। প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং আইন প্রয়োগকারী সংস্থার অভ্যন্তরে দুর্নীতি—এই...

ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিয়ারপুরে মৃত প্রায় ধরার খাল (বৈলর খাল) পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন। তারেক রহমান আজ দুপুরে ঢাকা থেকে সড়কপথে ত্রিশালে...

ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহের উদ্দেশে রওনা হয়েছেন। আজ শনিবার বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সড়ক পথে প্রধানমন্ত্রীর গাড়িবহর যাত্রা শুরু করেছে বলে জানিয়েছেন...

সর্বশেষ

মিয়ানমারের মাদক সিন্ডিকেট ও বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা: একটি ভয়াবহ সংকট ও উত্তরণের পথ

এই নিবন্ধে একটি অত্যন্ত বাস্তবসম্মত পর্যবেক্ষণের মাধ্যমে বাংলাদেশের বর্তমান...

ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিয়ারপুরে মৃত প্রায়...

ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহের উদ্দেশে রওনা হয়েছেন। আজ শনিবার বেলা...

ডিডিআরসি’র উদ্যোগে ক্লিন ও গ্রীন সিটি ক্যাম্পেইন -২০২৬ উদযাপন

ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট এন্ড রিসার্স সেন্টার (ডিডিআরসি) এর উদ্যোগে এবং...

পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহারের চেক দিলেন প্রধানমন্ত্রী

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের সকল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা...

১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে এমটি ফসিল

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে এক লাখ টন...