শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

গ্রেপ্তার ধর্ষক মনির, বাকলিয়ায় পুলিশ-জনতা সংর্ঘষে আহত ৩০

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

প্রায় ৬ ঘণ্টা পর রাত ১১টার সময় রীতিমতো বিদ্যুতের লাইন বন্ধ করে টিয়ারশেল ছুঁড়ে জড়ো হওয়া উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে ধর্ষণে অভিযুক্ত মনির হোসেনকে (৩৬) বাকলিয়া থানায় নিয়ে যায় পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) বাকলিয়া থানাধীন চেয়ারম্যানঘাটা এলাকার আবু জাফর রোডের বিসমিল্লাহ ম্যানশন থেকে তাকে আটক করতে হয়। এ ঘটনায় কয়েকজন সাংবাদিকসহ অন্তত ৩০ জনের বেশি লোকজন আহত হয়েছেন। রাত ১১টার দিকে চসিক মেয়র ডা.শাহদাত হোসেন চমেকে ভর্তি আহত সাংবাদিকসহ অন্যান্যদের দেখতে যান।

এ সময় উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে ও একটি পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। অভিযুক্ত মনিরের বাড়ি কুমিল্লায়। তিনি বাকলিয়ায় একটি ডেকোরেটর প্রতিষ্ঠানে কর্মচারী হিসেবে কাজ করতেন। ধর্ষণে অভিযুক্ত মনির ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমাকে শয়তানে পাইছে। আমি দোষ স্বীকার করছি’।

পুলিশ জানায়, ডেকোরেশন কর্মচারী মনির চকলেটের লোভ দেখিয়ে সাড়ে তিন বছরের এক শিশুকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনায় জড়িত ডেকোরেশনের কর্মচারী মনিরকে আটক করে। কিন্তু থানায় আনার পথে বিক্ষুদ্ধ লোকজন পুলিশের গাড়ি আটকে দেয়। তারা ধর্ষককে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়। পরে বিক্ষোভ বাড়লে অতিরিক্ত পুলিশ মোতায়ন করে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সূত্রে জানা যায়, শিশুটিকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে  চিকিৎসাধীর রয়েছে, এবং বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...