বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

অটোরিকশা ধরতে গিয়ে আহত পুলিশ সদস্যের মৃত্যু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন এলাকায় ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা আটক করতে গিয়ে গুরুতর আহত পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (২০ মে) সকাল ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চমেক হাসপাতালে কর্মরত জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় নগরীর রাসমনি ঘাট এলাকায় ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা আটক করেন কনস্টেবল কুদ্দুস। পরে সেটি মনসুরাবাদ ডাম্পিং স্টেশনে নেওয়ার পথে চালকের ধাক্কায় তিনি সড়ক বিভাজকে পড়ে গুরুতর আহত হন। এরপর তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।

এই বিভাগের সব খবর

ডিসি হিলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম নগরের ডিসি হিল এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল করেছেন। প্রায় ৪০-৫০ জনের ওই দল বিভিন্ন স্লোগান দেয় এবং সড়কের পাশে পথসভায় বক্তব্য...

আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী

দেশের আর্থিক খাতে আস্থা পুনর্গঠনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রাতিষ্ঠানিক সততা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আর্থিক খাতের...

রাঙ্গুনিয়ায় চার সহোদরের অশ্রুসিক্ত বিদায় : জানাজায় জনসমুদ্র

ওমানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের চার সহোদরের জানাজাকে কেন্দ্র করে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়া এলাকায় এক হৃদয়বিদারক ও...

সর্বশেষ

ডিসি হিলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম নগরের ডিসি হিল এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা...

আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী

দেশের আর্থিক খাতে আস্থা পুনর্গঠনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রাতিষ্ঠানিক...

রাঙ্গুনিয়ায় চার সহোদরের অশ্রুসিক্ত বিদায় : জানাজায় জনসমুদ্র

ওমানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের চার...

চকরিয়ায় সেনাকর্মকর্তা হত্যা : চারজনের মৃত্যুদন্ড, পাঁচজনের যাবজ্জীবন

কক্সবাজারের চকরিয়ায় ডাকাতদলের সদস্যদের গ্রেফতার অভিযান চলাকালে সন্ত্রাসী হামলায়...

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় খুন হলেন গায়িকা

টানা ছয় দিন নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার হলো...

সিনিয়র সাংবাদিক ও কবি সমীরণ বড়ুয়া কিডনি জটিল রোগে আক্রান্ত

বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর সাবেক ব্যুরো চীফ, জাতীয়...