বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

জোন্টা ক্লাব অব চিটাগাংয়ের বার্ষিক সাধারণ সভা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জোন্টা ক্লাব অব চিটাগাংয়ের বার্ষিক সাধারণ সভা নগরীর একটি রেস্টুরেন্টে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট রেবেকা নাসরীন। তিনি প্রজেক্টর প্রেজেন্টেশনের মাধ্যমে ২০২৫–২০২৬ সেবাবর্ষে ক্লাবের সকল কার্যক্রম ও অর্জন সদস্যদের সামনে তুলে ধরেন।

সভায় ক্যান্সারে আক্রান্ত এক শিশুর চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং এক অসহায় নারীকে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে একটি সেলাই মেশিন প্রদান করা হয়। এতে মা দিবস উপলক্ষে গুল নাহার বেগমকে একজন গর্বিত ও কৃতী মা হিসেবে সম্মাননা প্রদান করা হয়। তাঁর ৪ সন্তানই সরকারি মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে সরকারি হাসপাতালে কর্মরত রয়েছেন।

এছাড়া আগামী সেবাবর্ষের নির্বাহী কমিটি গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রেবেকা নাসরীন পুনরায় সভাপতি নির্বাচিত হন। কমিটির অন্যান্যরা হলেন সহ–সভাপতি নির্বাচিত সুলতানা নূরজাহান রোজি, সাধারন সম্পাদক রেহনুমা আলম এবং কোষাধ্যক্ষ শরমিন হোসেন। পরিচালক হিসেবে নির্বাচিত হন ইয়াসমিন খান, মেহবুবা আহসান, দিলশাদ খান, রাহেলা আজগর এবং ফারাহ নাজ কাইয়ুম। অনুষ্ঠানে ‘সার্ভিস অব হিউম্যানিটিজ’ বিষয়ে বিশেষ সম্মাননা অর্জন করায় রোটারি ক্লাবের পক্ষ থেকে পুরস্কারপ্রাপ্ত দিলরুবা আহমেদকে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। এছাড়া দক্ষিণ পতেঙ্গার কাটগড় এলাকায় জোন্টা ক্লাব অব চিটাগাং পরিচালিত জানাব আলী পাইলট স্কুলের প্রধান শিক্ষিকা ফারহানা হককেও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সাবেক জোন্টা বোর্ড ডিরেক্টর দিলরুবা আহমেদ একটি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বিদায়ী কোষাধ্যক্ষ শরমিন হোসেন গত বছরের কোষাধ্যক্ষ প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় দুইজন নতুন সদস্যকে ক্লাবে অন্তর্ভুক্ত করা হয়। তারা হলেন ড. সুরাইয়া নাজনীন এবং অধ্যাপক সুবর্ণা চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাব সম্পাদক রেহনুমা আলম। উপস্থিত ছিলেন মমতা চৌধুরী, শাহিনা, সেলিনা জাফর, সারওয়ার জাহান, জেরিন নিজাম শেখ এবং সারওয়ার জাহান মেঘলা। উল্লেখ্য,জোন্টা ক্লাব অসহায় নারী ও শিশুদের নিয়ে কাজ করছে। বক্তারা এ লক্ষ্যে দুস্থদের কল্যাণে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান জানান।

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...