কোতোয়ালীতে আবাসিক হোটেলে অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে ৫ মহিলা ও ৬ জন পুরুষসহ ১১ জনকে গ্রেপ্তার। মঙ্গলবার (১৯ মে) কোতোয়ালী থানাধীন বিভিন্ন হোটেলে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার ওসি আফতাব উদ্দিন।
গ্রেপ্তাররা হলেন- মিনহাজ উদ্দিন (২৫), মো. শাহজালাল (২৬), মো. মহিন উদ্দিন (২৪), সৈকত দাশ (৩০), মুন্নি আক্তার (২২), ইরিনা খান (১৯), জান্নাত (১৮), বিউটি আক্তার (২৭), জেসমিন আক্তার (২৪), এমদাদুল হক (২২), মোঃ ওসমান (৩৮)।
পুলিশ জানায়, হোটেল থেকে ১১ জনকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে থানায় এনে আইনি ব্যবস্থা নিয়ে আজ আদালতে সোপর্দ করা হয়।

