বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বাঁশখালীতে কোটি টাকার বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাঁশখালীতে বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় শীলকূপ ইউনিয়নের ইউনিয়নের মনকিচর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদারের নেতৃত্বে শীলকূপ ইউনিয়নের মনকিচর এলাকার গোন্নার বাড়ির উত্তর পাশে রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় তিন যুবকসহ কোটি টাকা মূল্যের বিদেশি মদ উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্য সাগরপথে এনে গণ্ডামারা কয়লাবিদ্যুৎ কেন্দ্রের জেটিঘাটে নামানো হয়।
গ্রেপ্তার তিনজন হলেন— চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার হাছনদণ্ডী গ্রামের কাজী পাড়া এলাকার জামাল আহমদের ছেলে শোয়েব হোসেন (৩০), ফেনী জেলার দাগনভূঞা উপজেলার দাগনভূঞা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মুন্সী বাড়ি এলাকার আমিন উল্লাহর ছেলে হেমায়েত উল্লাহ ও গাইবান্ধা জেলার গাইবান্ধা সদরের মধ্য আনালের তারিখ এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৭)।
এ সময় তাদের কাছ থেকে ২৪ টি কালো কাঁচের বিদেশি মদের বোতল, ৮৭টি নীল রংয়ের সিরামিক কাঁচের বিদেশি মদের বোতল, ৯টি বড় লাল রংয়ের সিরামিক কাঁচের বিদেশি মদের বোতল, ৩টি ছোট লাল রংয়ের সিরামিক কাঁচের বিদেশি মদের বোতল, ২টি লাল ও সোনালী রংয়ের সিরামিক কাঁচের বিদেশি মদের বোতল, ৪০০ টি সিলভার ও নীল রংয়ের টিনের বিয়ার ক্যান, ১১৯ টি সবুজ রংয়ের টিনের বিয়ার ক্যান এবং ১টি কালো রংয়ের মাইক্রোবাস উদ্ধার করা হয়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, আসামিরা অবৈধপথে বিদেশি মদ চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে গণ্ডামারা এসএস পাওয়ার প্ল্যান্ট এর জেটিঘাটে এনে মাইক্রোবাস যোগে চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছে বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...