শনিবার, ২৭ জুন ২০২৬

এডভোকেট খোকন সাহার জামিন লাভ,নারায়ণগঞ্জ আওয়ামী রাজাীতিতে স্বস্থি

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়নগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারি হওয়ার পর গত কয়েকদিন ধরে  নাসিক মেয়র আইভী বিরোধী অংশের মাঠ গরমের চেষ্টার আপাততঃ অবসান মনে করা হচ্ছে। ২৬ এপ্রিল(মঙ্গলবার) দুপুরে উচ্চ আদালতে আত্মসমর্পণ করে খোকন সাহা জামিন আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন।
গত জানুয়ারীতে অনুষ্ঠিত জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিপুল বিজয়ের পর বিজয়ীদের নিয়ে এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আলহাজ্ব একেএম শামীম ওসমান বলেছিলেন,এডভোকেট খোকন সাহা জামিন চাইবেন না।আমরা চাই খোকন সাহা গ্রেফতার হোক,তারপর নারায়ণগঞ্জে কে থাকে কে পালায় তা আপনারা(সাংবাদিকরা) দেখতে পাবেন।লাখ লাখ ছবি তুলে, একের পর এক খবর লেখার সুযোগ পাবেন।

কিন্তু গত বছরের ৪ জানুয়ারী “হিন্দু লাইভ ম্যাটার” নামের একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এডভোকেট খোকন সাহা তৎকালীন ও বর্তমান নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভীকে হিন্দুদের দেবোত্তর সম্পত্তি দখলের দাযে সরাসরি অভিযুক্ত করে বক্তব্য দিলে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ডাঃ আইভী খোকন সাহার অভিযোগ মিথ্যা, মানহানিকর ও উদ্দেশ্য প্রনোদিত দাবি করে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫,২৭,২৮,২৯,৩১,ও ৩৫ ধারায় সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে সিআইডি সম্প্রতি আদালতে অভিযোগপত্র দাখিল করে।আদালত এডভোকেট খোকন সাহার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করলে উত্তপ্ত হয়ে ওঠে নারায়ণগঞ্জের আওয়ামী রাজনীতি। খোকন সাহার পক্ষে শামীম ওসমান অনুসারীরা বিভিন্ন কর্মসূচীতে বিভিন্ন হুমকি ধামকি এমনকি আইভীকে নগর ভবনে ঢুকতে দেওয়া হবেনা বলেও বক্তব্য দেন। এতে করে নগরবাসীর মাঝে যেকোনো সময় দুই পক্ষের সংঘর্ষের আশংকা তৈরী হয়।কিন্তু আজ দুপুরে খবর আসে,এডভোকেট খোকন সাহা উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। স্বস্তি নেমে আসে নগরবাসীর মাঝে। জানা যায় সাবেক মন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম খোকন সাহার পক্ষে উচ্চ আদালতে জামিন আবেদন করেন।শুনানি শেষে আদালত আট সপ্তাহের জামিন প্রদানের আদেশ দেন। এই জামিন লাভের মাধ্যমে আপাততঃ জেলার আওয়ামী রাজনীতিতে বৈরী পরিবেশের অবসান হবে বলে আশা প্রকাশ করছেন দলের তৃনমুল নেতাকর্মী সমর্থকরা।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...