সোমবার, ২২ জুন ২০২৬

সাতকানিয়ায় প্রতিবেশীকে কুপিয়ে খুন, নগরীতে গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সাতকানিয়ায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশীকে কুপিয়ে হত্যা করার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি মোঃ ফারুক (৩৪) কে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

সোমবার (৬ মে) র‌্যাব সূত্রে নিশ্চিত করা হয়, নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ ফারুক চট্টগ্রাম সাতকানিয়া থানাধীন মাদার্শা এলাকার নুরুল ইসলামের ছেলে।

র‌্যাব সূত্রে আরও জানা যায়, গ্রেফতার আসামি ফারুক ভুক্তভোগী আলমগীরের প্রতিবেশী হন। জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন বিবাধ চলেছিল তাদের মধ্যে। এ বিষয়ে এলাকার স্থানীয় চেয়ারম্যান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সমঝোতাও হয়।

কিন্তু উক্ত জমি বিরোধ নিয়ে প্রতিবেশীর সাথে পুনরায় ঝগড়ায় লিপ্ত হন আটক মোঃ ফারুক। পরবর্তীতে গত ১৬ এপ্রিল ভুক্তভোগীর জমির উপরে টিনের বেড়া দেয়ার চেষ্টা করছিল আটক মোঃ ফারুক। টিনের বেড়া দিতে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে এলোপাথাড়ি মারধর শুরু করে আসামি মোঃ ফারুকসহ তার সহযোগীরা।

এতে ভুক্তভোগী মোঃ আলমগীর মারাত্মক রক্তাক্ত জখম হয়। এ সময় ছেলেকে বাচা গিয়ে গুরুতর আহত হন আলমগীরেরর মা রাজিয়া বেগমও। মা ও ছেলে গুরুতর রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকলে আশপাশের লোকজন চিকিৎসার জন্য সাতকানিয়া সরকারি হাসপাতালে নিয়ে যায়।

গত ২২ এপ্রিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আলমগীরের মা রাজিয়া বেগম। পরে ঘটনাটি উল্লেখ করে সাতকানিয়া থানায় ৬ জন বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...