মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বান্দরবানে কেএনএফের সহযোগী খোয়াই বম গ্রেফতার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবানে যৌথ অভিযানে এবার খোয়াই বম (৭১) নামে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরো এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার দুপুরে কঠোর নিরাপত্তায় তাকে রুমা সদর থেকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসে পুলিশ। পরে আদালতের বিচারক মো. নুরুল হক আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে, রোববার (৫ মে) বিকেলে বান্দরবানের দুর্গম রুমা উপজেলার বাসাত্লাংপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ জানান, রুমা থানার সোনালী ব্যাংকের মামলায় সাই খোয়াই বম নামে এক আসামিকে দুপুরে আদালতে তোলা হয়। শুনানি শেষে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ২ এপ্রিল বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি, ম্যানেজারকে অপহরণ, মসজিদে হামলা ও পুলিশের অস্ত্র লুটের ঘটনায় ৫টি মামলা দায়ের করা হয়। পরে ৩ এপ্রিল দুপুরে আবার বান্দরবানের থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। সেই ঘটনায় ৪টি মামলা করা হয়।

এরপর আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে যৌথবাহিনী। এই পর্যন্ত মোট ৯টি মামলায় ৮২ জনকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়। আদালত তাদের সবাইকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...