বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী দুঃশাসন ১৮ কোটি মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল : শাহজাহান চৌধুরী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, ‘পতিত স্বৈরাচার অর্থনীতি, ব্যাংক শেয়ার

বাজারসহ সকল সেক্টর শেষ করে দিয়েছে। আওয়ামী লীগের দীর্ঘ দুঃশাসনে দেশের ১৮ কোটি মানুষকে অতিষ্ঠ করে তুলেছিলো। ছাত্র জনতার তীব্র আন্দোলনে বিতাড়িত হয়েছে। বাংলাদেশের জমিন থেকে আওয়ামী ফ্যাসিস্টদের রাজনীতি চিরতরে শেষ হয়ে গেল।’

আজ বুধবার চট্টগ্রাম নগরের ২৮ নম্বর পাঠানটুলীতে জামায়াতে ইসলামী আয়োজিত সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জীবনের সর্বক্ষেত্রে রাসুল (সা.) কে অনুসরণ করার আহ্বান জানিয়ে সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, ‘কেবল মসজিদ মাদ্রাসা হজ ওমরায় রাসুলকে মানলেন; কিন্তু পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতিতে মানলেন না তবে আপনি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারলেন না।’

ওয়ার্ড আমীর কবির আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি ডা. কফিল উদ্দিনের সঞ্চালনায় মাহফিলে প্রধান আলোচক ছিলেন শিক্ষাবিদ ড. মুহাম্মদ মাহমুদুল হাসান। বিশেষ বক্তা ছিলেন মুহাম্মদ মোহছেন আল হোসাইনী। বিশেষ অতিথি ছিলেন ডবলমুরিং থানা জামায়াত আমীর মুহাম্মদ ফারুক আজম, সদরঘাট থানার ভারপ্রাপ্ত আমীর ডা. আবদুল মতিন তালুকদার ও চট্টগ্রাম মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম।

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...