শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

চিটাগাং ওমেন চেম্বারের নির্বাচন আগামী ৪ জানুয়ারি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চিটাগাং ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই)-এর পরিচালনা পর্ষদ নির্বাচন আগামী বছরের ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

আজ বিকেল ৩টায় সিডব্লিউসিসিআই কার্যালয়ে পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৫-২০২৭ এর প্রধান নির্বাচন কমিশনার, চট্টগ্রাম গবেষণাগারের পরিবেশ অধিদপ্তরের পরিচালক (উপ-সচিব) নাসিম ফারহানা শিরীন নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

নির্বাচনী তফসিলে বলা হয়, সদস্য ভোটারদের বকেয়া পরিশোধের শেষ তারিখ আগামী ৩ নভেম্বর, খসড়া ভোটার তালিকা প্রকাশ ৫ নভেম্বর, ভোটার আপত্তির শেষ তারিখ ৭ নভেম্বর, ভোটার আপত্তির শুনানি ও নিষ্পত্তি ১০ নভেম্বর, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১২ নভেম্বর, মনোনয়নপত্র বিক্রয় শুরু ১৩ নভেম্বর, জমাদানের শেষ তারিখ ২০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই করে প্রার্থী তালিকা প্রকাশ ২৬ নভেম্বর, বাতিল মনোনয়ন পত্রের বিপরীতে আবেদন ২৮ নভেম্বর, আবেদনের শুনানি ও নিষ্পত্তি ৩ ডিসেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৭ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ ডিসেম্বর, প্রার্থী পরিচিতি সভা ১৮ ডিসেম্বর, ভোট গ্রহণ, গণনা ও ফলাফল প্রকাশ ৪ জানুয়ারি, প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট পদে মনোনয়নপত্র ক্রয় ও জমা প্রদান ৫ জানুয়ারি এবং প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট পদে নির্বাচন ও চূড়ান্ত ফলাফল ঘোষণা ৬ জানুয়ারি।

নির্বাচনী তফসিল ঘোষণা করার সময় সিডব্লিউসিসিআই পরিচালনা পর্ষদ নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যান এডভোকেট দিল আফরোজ, সহকারী নির্বাচন কমিশনার ও আপিল বোর্ডের সদস্যবৃন্দ, সিডব্লিউসিসিআই প্রেসিডেন্ট ইনচার্জ ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, পরিচালকমণ্ডলী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...