রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মীর মোহাম্মদ অলি উল্লাহ মাইজভাণ্ডারী (রহঃ)’র বার্ষিকী ওরশ শরীফ অনুষ্ঠিত

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র করুণাধন্য খলিফা হযরত মীর মোহাম্মদ অলি উল্লাহ মাইজভাণ্ডারী শাহ শাহেব (রহঃ)’র ৬৫তম খোশরোজ শরীফ মহান ১৩ চৈত্র ২৭ মার্চ ফটিকছড়ি নানুপুর রওজা শরীফ প্রাঙ্গনে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে।

ওরশ উপলক্ষে খতমে কোরআন,খতমে গাউছিয়া শরীফ,খতমে তাউয়াল্লাদ শরীফ,মিলাদ মাহফিল,আলোচনা সভা,সেমা মাহফিল,চাউল বিতরণ,তাবরুক বিতরনসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। ওরশ শরীফে এন্তেজামেয়া কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ বাকেরের সভাপতিত্বে অতিথি ছিলেন,মির্জাপুর দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ শাহাদত হোসেন মির্জাপুরি ,ফরহাদাবাদ দরবার শরীফের পীরজাদা মাওলানা সৈয়দ মোকাম্মেল হক শাহ ফরহাদাবাদী ও পীরজাদা সৈয়দ ফয়জুল হক শাহ ফরহাদাবাদী,মতি ভান্ডার দরবার শরীফের শাহাজাদা মোহাম্মদ আনোয়ার শাহ,উম্মুল আশেক্বীন মনওয়ারা বেগম হেফজখানা ও এতিমখানার পরিচালক হাফেজ আবুল কালাম। নাজিরহাট পৌরসভা মেয়র লায়ন এ কে জাহেদ চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, নানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন নুরুন্ননবী রোশন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মীর শফি উল্লাহ,মোহাম্মদ ইউনুচ,বটন কুমার দে,মোহাম্মদ আবুল কালাম মোমিন উল্লাহ রাশেদ,মোহাম্মদ আকরাম,মোহাম্মদ মনিরুল ইসলাম,জিয়াউল হক মামুন,রেজাউল করিম লিটন,মওলানা মোহাম্মদ মহিউদ্দিন,মোহাম্মদ আজগর আলি,মোহাম্মদ হারুন,আলি নেওয়াজ,আলি আকবর,মোহাম্মদ সরওয়ার,আসলাম হোসেন মামুন,নাজিম উদ্দিন,সৈয়দ মোহাম্মদ মুরাদ,সৈয়দ আরিফুল ইসলাম,মোহাম্মদ লিটন প্রমুখ। সভায় বক্তারা বলেন,যুগে যুগে পথভ্রষ্ট মানুষদের সঠিক পথের সন্ধান ও মানুষের কল্যাণের জন্য আল্লাহর নবী রাসুলগন ধরাধামে এসেছেন। তারাই ধারাবাহিকথায় আল্লাহর অলিগণও মানুষদের সঠিকপথের সন্ধান এবং মানুষের কল্যাণ করেন। মীর মোহাম্মদ অলি উল্লাহ মাইজভাণ্ডারীও মানুষের কল্যাণে কাজ করার শিক্ষা দিয়েছেন।

এই বিভাগের সব খবর

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার...

সর্বশেষ

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...