বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

ইপিজেডে ছুরিকাঘাতে তরুণ খুনের ঘটনায় গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

পাওনা টাকার জের ধরে চট্টগ্রামের ইপিজেডে জনসম্মুখে ছুরিকাঘাত করে মেহেদী হাসান নামে এক তরুণকে খুনের ঘটনায় হওয়া মামলার ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার সকালে ও আগের রাতে ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিরা হলেন- সাদিকুর ও হাফিজুর রহমান।
গত ৯ মে বেলা দুইটার দিকে সিইপিজেডের কন্ডা আর্টস ম্যাটেরিয়ালস নামের কারখানার শ্রমিক সাদিকুর এবং রমজানের মধ্যে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এসময় তারা একে অপরকে ‘দেখে নেওয়ার’ হুমকি দেয়। পরবর্তীতে একই পোশাক কারখানায় কর্মরত মেহেদী হাসান রিফাত এ বিষয়টি মীমাংসা করে দিলেও সেটি মেনে নেয়নি সাদিকুর।
রিফাত রমজানের পক্ষ নিয়েছে—এমন ধারণা করে ভাড়াটিয়া সন্ত্রাসিদের নিয়ে একইদিন রাতে রিফাতকে মারতে যায় সাদিকুর।
আকমল আলী পকেট গেটমুখী মেসার্স আশা মনি এন্টারপ্রাইজ নামে একটি ফটোকপির দোকানের সামনে রিফাতের রিকশা থামিয়ে সাদিকের নেতৃত্বে রিফাত ও মেহেদী হাসানের ওপর হামলা চালায়।
ওই সময় মেহেদী হাসানের বুকের মাঝখানে ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। এরপর তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত হয় রিফাত এবং শহিদুল নামে দুই যুবক।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোছাইন বলেন, মেহেদী হাসান খুনের ঘটনায় তার মা রেহানা বেগম ১০ তারিখ বাদী হয়ে সাদিকুর রহমান এবং রমজান আলীর নাম উল্লেখসহ আরও ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর প্রথমে আমরা আসামি সাদিকুরকে গ্রেপ্তার করি। তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত ভিত্তিতে আমরা পরবর্তীতে হাফিজুর রহমানকেও গ্রেপ্তার করি। বাকি আসামিদের গ্রেপ্তার আমাদের অভিযান চলমান।’

এই বিভাগের সব খবর

শিক্ষার পরিপূর্ণতায় প্রয়োজন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ : মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশের জন্য পাঠ্যশিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বগুণ...

জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে সংস্কার স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে: খসরু

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে রাষ্ট্রের সংস্কার স্বয়ংক্রিয়ভাবেই হয়ে যাবে।’ তিনি বলেছেন, ‘রাজনীতির ওপর...

রাউজানে র‌্যাবের শীতবস্ত্র বিতরণ

জেলার রাউজান উপজেলায় আজ র‌্যাব-৭, চট্টগ্রামের পক্ষ থেকে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মোহাম্মদিয়া...

সর্বশেষ

শিক্ষার পরিপূর্ণতায় প্রয়োজন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ : মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শিক্ষার্থীদের...

জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে সংস্কার স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে: খসরু

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু...

রাউজানে র‌্যাবের শীতবস্ত্র বিতরণ

জেলার রাউজান উপজেলায় আজ র‌্যাব-৭, চট্টগ্রামের পক্ষ থেকে দুস্থ...

সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

পররাষ্ট্র মন্ত্রণালয় আজ ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে...

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় প্রান্তিকা সর্দার (৯) নামের এক শিশু...

সালমান শাহ হত্যা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্ব-পরিকল্পিতভাবে...