বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

লামায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন শ্রমিক লীগের সভাপতি নাছির উদ্দিন

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পরেই শুরু হয়ে গেছে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলাপ আলোচনা। শুরু হয়ে গেছে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা। এ ধারাবাহিকতায় বান্দরবান জেলার লামা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে প্রার্থীতা ঘোষণা করেছেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. নাছির উদ্দিন। শনিবার দিনগত রাতে লামা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ প্রার্থীতা ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে এ প্রার্থীর দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নাছির উদ্দিন পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মোহাম্মদ ইসমাইল এর ছোট ভাই।
ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন কামনা করে সংবাদ সম্মেলনে নাছির উদ্দিন বলেন, সকলের দিক-নির্দেশনা ও উপজেলাবাসীর সমর্থনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে জনকল্যাণে সকল দায়িত্ব পালন করবো এবং ন্যায়, নীতি, সৎ, আদর্শ, স্বচ্ছতা বজায় রাখবো। পাশাপাশি উপজেলা পরিষদের সব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মোহাম্মদ ইসমাইলের অসম্পন্ন স্বপ্ন পুরণে কাজ করে যাবো। একইভাবে দলীয়, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে উপস্থিত থেকে যথাযথ ভুমিকা পালন করবো। তিনি আরও বলেন,
আমি ও আমার পরিবার দীর্ঘ দিন থেকে এ উপজেলার সাধারণ মানুষের পাশে ছিলাম এবং থাকব। দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে ছিলাম, উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে তাঁতী লীগ গঠন করেছি। পরে উপজেলা শ্রমিক লীগের সভাপতি নির্বাচিত হই। এ সময় যে সকল মানুষের পাশে ছিলাম তাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি।
এ বিষয়ে লামা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, একটি পৌরসভা ও ৭টি ইউনিয়ন নিয়ে লামা উপজেলা পরিষদ গঠিত। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮২ হাজার ২১৩ জন। এবার চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে দ্বিতীয় ধাপে লামা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

এই বিভাগের সব খবর

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর ক্ষমতায়ন ও পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তৃতীয় পর্যায়ের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারও চালু হয়েছে আল্ট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা। এখন থেকে রোগীদের আর বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকার দেশের শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এরই অংশ...

সর্বশেষ

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...

চট্টগ্রামে ৫৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

দীর্ঘ বিরতির পর আগামী ২৮ জুন সারাদেশের মতো চট্টগ্রাম...

ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি...

হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ভূমি প্রতিমন্ত্রী’র

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা...