সোমবার, ৬ জুলাই ২০২৬

বিচারকের ওপর হামলা: হাজী ইকবালের ছেলের কারাদণ্ড আপিলেও বহাল

- Advertisement -
Single page 1st Paragraph

উল্টোপথে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় এক বিচারকের ওপর হামলার ঘটনায় বন্দর থানা আওয়ামী লীগ নেতা হাজি ইকবালের ছেলে আলী আকবর ইকবালের ৫ বছরের কারাদণ্ড আপিলেও বহাল রেখেছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালত এ রায় ঘোষণা করেন। রায় দেওয়ার তারিখ থেকে এক মাসের মধ্যে আদালতে আত্মসমর্পণ করতেও বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী নেছার আহম্মেদ।
এর আগে ২০২১ সালের ৮ মার্চ আলী আকবর রায় বাতিল চেয়ে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালের ৯ ডিসেম্বর পতেঙ্গা সমুদ্রসৈকতে উল্টোপথে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় তৎকালীন চট্টগ্রামের ৫ম যুগ্ম জেলা ও দায়রা জজ জহির উদ্দিনের ওপর হামলা হয়। ওই ঘটনায় আলী আকবর এবং তার সহযোগী হাসান আলী জিসানকে আটক করে পুলিশে দেয় স্থানীয় লোকজন। দণ্ডপ্রাপ্ত আলী আকবর ও খালাসপ্রাপ্ত তার সহযোগী আউটার রিং রোডে উল্টোপথে সেদিন মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় ওই পথ দিয়ে গাড়ি নিয়ে অন্যত্র যাচ্ছিলেন জজ জহির উদ্দিন। মোটরসাইকেল তার গাড়ির সামনে পড়লে তিনি উল্টোপথে বেপরোয়া গাড়ি চালানোর বিষয়ে জানতে চান। এ সময় তারা বিচারক ও গাড়িতে হামলা চালান। এ ঘটরার পরপরই বিচারক জহির উদ্দিনের গাড়িচালক রাজু শেখ বাদী হয়ে আলী আকবর ও আলী হোসেন জিসানের বিরুদ্ধে মামলাটি করেছিলেন। ২০২০ সালের ২১ ডিসেম্বর আলী আকবর ও তার সহযোগী আলী হোসেন জিসানকে আসামি করে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন। ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি তৎকালীন চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালত আলী আকবর ইকবালকে ৫ বছরের কারাদণ্ড দেন। অন্য আসামি আলী হোসেন জিসানকে খালাস দিয়েছেন।

এই বিভাগের সব খবর

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। এর মাধ্যমে কানাডার পর আরেক সহ-আয়োজক...

সর্বশেষ

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২...

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, ১১ অঞ্চলের নৌবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত

ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,...

কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা নারী-শিশুসহ ৯ জন নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেসহ পৃথক পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...