রবিবার, ২২ নভেম্বর ২০২৬

সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সশস্ত্র বাহিনী দিবসকে জাতীয় জীবনের একটি ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল দিন হিসেবে উল্লেখ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা এবং দেশকে সুরক্ষিত রাখার দৃঢ় প্রত্যয় জাতি হিসেবে আমাদের গর্বিত করে।

আজ বিকেলে চট্টগ্রাম নগরের পতেঙ্গায় বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সশস্ত্র বাহিনী দিবস দেশের প্রতিরক্ষা সক্ষমতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার অঙ্গীকার এবং আত্মবিশ্বাস প্রকাশের গুরুত্বপূর্ণ উপলক্ষ্য। এ দিনটি দেশের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় সবার নিজ নিজ দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। এ ধরনের আয়োজন সবার মধ্যে দেশপ্রেম, মনোবল ও দেশের প্রতি দায়িত্ববোধ আরও জাগ্রত করে।

মন্ত্রী বলেন, দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা জাতিসংঘসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। ভবিষ্যতেও তারা এসব কর্মকাণ্ড অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এদিন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু করে। সশস্ত্র বাহিনীর এই সম্মিলিত প্রতিরোধ ও অভিযান মুক্তিযুদ্ধকে আরও বেগবান করে এবং চূড়ান্ত বিজয়ের পথ সুগম করে। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান ও আত্মত্যাগের স্মরণে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, জেলার বিভিন্ন সংসদীয় এলাকার সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য, শহীদ পরিবারের সদস্য, ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারসহ সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হকে সংবর্ধনা ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সম্মানিত...

শহরকে নান্দনিক করতে প্রতিটি নাগরিককে দায়িত্বশীল হতে হবে : ডিসি চট্টগ্রাম

শুধু সরকারি সংস্থার উদ্যোগে একটি শহরকে নান্দনিক করা সম্ভব নয়, এ জন্য প্রতিটি নাগরিককে সচেতন ও দায়িত্বশীল হতে হবে বলে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের...

চট্টগ্রামে স্বর্ণের চেইন চুরি, দুই নারী গ্রেপ্তার

চট্টগ্রামের চান্দগাঁওয়ে অন্নকূট অনুষ্ঠানের ভিড়ে পূজারি বেশে মন্দিরে ঢুকে দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরির অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, পূজারির...

সর্বশেষ

চট্টগ্রামে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে...

শহরকে নান্দনিক করতে প্রতিটি নাগরিককে দায়িত্বশীল হতে হবে : ডিসি চট্টগ্রাম

শুধু সরকারি সংস্থার উদ্যোগে একটি শহরকে নান্দনিক করা সম্ভব...

চট্টগ্রামে স্বর্ণের চেইন চুরি, দুই নারী গ্রেপ্তার

চট্টগ্রামের চান্দগাঁওয়ে অন্নকূট অনুষ্ঠানের ভিড়ে পূজারি বেশে মন্দিরে ঢুকে...

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র...

নিরাপদ শৈশব নিশ্চিত করা বড়দের নৈতিক দায়িত্ব : কামরুন মালেক

লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের উদ্যোগে বিশ্ব শিশু দিবস উদযাপন...

সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর...