শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

এবার ভিন্ন লুকে মিথিলা

- Advertisement -
Single page 1st Paragraph

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। অভিনয় জগতে মিথিলা বরাবরই সফল। টেলিভিশন, ওয়েব সিরিজ থেকে শুরু করে কলকাতার সিনেমায় নায়িকা হিসেবে দেখা গেছে এই অভিনেত্রীকে।

সম্প্রতি শিহাব শাহীনের পরিচালনায় আলোচিত ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’ এর সিকুয়্যেল ‘মাইশেলফ অ্যালেন স্বপন’এ নিপুণ অভিনয়ের মাধ্যমে বেশ আলোচনায় চলে এসেছেন তিনি। এরপরই তাকে দেখা যায় কলকাতার সিনেমা ‘মায়া’য়। এবার কলকাতার নতুন আরেকটি সিনেমায় যুক্ত হলেন এই অভিনেত্রী।

কলকাতার এক সংবাদ মাধ্যমে জানা যায়, দুলাল দের ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিথিলা, জীতু কমল ও শিলাজিৎ মজুমদারকে। জিতুর জামাইবাবুর চরিত্রে অভিনয় করবেন শিলাজিৎ।

পরিচালক জানিয়েছেন গোয়েন্দা সিনেমাটির ফ্র্যাঞ্চাইজি করার কথা ভাবছেন তিনি। সিনেমার গল্প এগিয়েছে গোয়েন্দা অরণ্য চ্যাটার্জির কর্মকাণ্ডকে ঘিরে। এই গোয়েন্দা চরিত্রে দেখা যাবে জীতু কমলকে। গোয়েন্দা অরণ্যর বিভিন্ন অভিযান লিখে রাখেন তার জামাইবাবু সুদর্শন হালদার। শ্যালক আর জামাইবাবুর রসায়ন দেখা যাবে সিনেমায়।

এ সিনেমায় মিথিলাকে দেখা যাবে নার্সের চরিত্রে। সিনেমায় মিথিলাকে নেওয়ার কারণ জানিয়ে পরিচালক বলেন, মিথিলা ছাড়া আর কারও মধ্যেই তিনি এই চরিত্র খুঁজে পাননি। তাই চরিত্রটি নিয়ে অন্য কাউকে প্রস্তাবও দেননি। চরিত্রটি নিয়ে দেড় বছর আগে অভিনেত্রীর সঙ্গে কথা বলেন তিনি।

কয়েক বছর ধরে কলকাতায় একের পর এক গোয়েন্দা সিনেমা নির্মিত হয়েছে। এর মধ্যে অনেকগুলো সাফল্যও পেয়েছে। আর নতুন এই সিনেমা নিয়ে পরিচালকও বেশ আশাবাদী।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...