রবিবার, ১৪ জুন ২০২৬

অর্থনীতি শক্তিশালী করতে এসএমই খাতকে গুরুত্ব দিতে হবে চসিক মেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র আয়োজনে ৫ম আন্তর্জাতিক এসএমই মেলা-২০২৩ এর এ্যাওয়ার্ড প্রদান ও সমাপনী অনুষ্ঠান  ১৭ মে সন্ধ্যায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন’র মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। চেম্বার সভাপতি মাহবুবুল আলম’র সভাপতিত্বে এ সময় পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)’র চেয়ারম্যান ড. জাইদি সাত্তার, চেম্বার সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর বক্তব্য রাখেন।

এছাড়া মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষে প্ল্যাটিনাম স্পন্সর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, কো-স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এবং ইস্টার্ন কেবলস লিঃ’র প্রতিনিধি বক্তব্য রাখেন। অনুষ্ঠানে চেম্বার পরিচালকবৃন্দ এ. কে. এম. আক্তার হোসেন, মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), অঞ্জন শেখর দাশ, মোঃ ওমর ফারুক, মোঃ ইফতেখার ফয়সাল ও মোহাম্মদ আদনানুল ইসলাম এবং প্রাক্তন পরিচালক মাহফুজুল হক শাহ-সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশন’র মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন- সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সচল রাখতে হবে অর্থনীতির চাকা। আর অর্থনীতি শক্তিশালী করতে হলে গুরুত্ব দিতে হবে এসএমই খাতকে। এ খাতের উদ্যোক্তাদের মেধা ও সৃজনশীলতা আছে কিন্তু তাদের আর্থিক সহায়তা প্রয়োজন। তাই এসব এসএমই উদ্যোক্তাদের সহায়তা দিতে অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানগুলোকে সুবিধাজনক শর্তে ঋণ প্রদান করার আহবান জানান তিনি।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন- এসএমই হচ্ছে অর্থনীতির প্রাণ। যে দেশের এসএমই খাত যত স্থিতিশীল সেই দেশের অর্থনীতি তত বেশি শক্তিশালী। যদিও বাংলাদেশের এসএমই খাত এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতিকে টেকসই হিসেবে গড়ে তুলতে এসএমই উদ্যোক্তদের সর্বোচ্চ ২৫ লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা করতে ব্যাংকিং ও নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহবান জানান চেম্বার সভাপতি।

পিআরআই চেয়ারম্যান ড. জাইদি সাত্তার বলেন- পৃথিবীর অন্যান্য দেশের এসএমই খাত রপ্তানিমূখী। বাংলাদেশের অর্থনীতি বৈদেশিক রেমিট্যান্স ও আরএমজি খাতের উপর নির্ভরশীল। তাই দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে এই দু’টি সেক্টর ছাড়াও অন্যান্য এসএমই খাতকে শক্তিশালী করতে হবে।

চেম্বার সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর বলেন-দেশের বর্তমানে জিডিপিতে এসএমই সেক্টরের অবদান ২৫%। এই সেক্টরের ৭৯ লক্ষ উদ্যোক্তা ২ কোটি ৪০ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করেছে যা দেশের মোট শ্রম শক্তির ৩০%। তিনি এই সেক্টরের আর্থিক স্বনির্ভরতা সৃষ্টির লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহবান জানান।

এর আগে চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সাথে বেঙ্গল কমার্র্শিয়াল ব্যাংক লিঃ এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে চেম্বারের পক্ষে সভাপতি মাহবুবুল আলম এবং বেঙ্গল কমার্র্শিয়াল ব্যাংক লিঃ পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারিক মোরশেদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় সিটি মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর উঠিয়ে নিয়ে আমরা জিনিসপত্রের দাম না বাড়ার ব্যবস্থা করেছি। একটি জনবান্ধব বাজেট উপহার দিয়েছি। এ...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

সর্বশেষ

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...