রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

চিকনদন্ডী ইউনিয়নে চেয়ারম্যান পদে  উপনির্বাচন নির্বাচন

৩৭৭০ ভোট পেয়ে নুরুল আফছার চেয়ারম্যান নির্বাচিত

হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারী উপজেলার ১২নং চিকনদন্ডী ইউপির চেয়ারম্যান পদে উপনির্বাচনে মো.নুরুল আফছার সরকার (দুই পাতা) ৩৭৭০ ভোট পেয়ে বেসকারী ভাবে  জয়ী হয়েছেন।
গত রবিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাচন অফিস থেকে  বেসরকারিভাবে এ ফল ঘোষণা করা হয়।
নির্বাচনে নুরুল আফসার সরকারের (দুই পাতা) নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.নেজাম উদ্দিন তণী (রজনী গন্ধা) পেয়েছেন ৩৬০৮ ভোট। এবং জহুরুল আলম (চশমা) পেয়েছেন ৩০৬১ ভোট। গতকাল  সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে এই উপনির্বাচনে ৩৯ হাজার ৮শত ৯৫ জন ভোটারদের জন্য ১০টি ভোট কেন্দ্রে ১০জন প্রিজাইডিং কর্মকর্তা, ২০জন সহ:প্রিজাইডিং কর্মকর্তা ৯১টি বুথে ৯১ জন পোলিং কর্মকর্তা নির্বাচন পরিচালনা করেন। উপনির্বাচনে খন্দকিয়ার ইউনুচ নগর ৬ নং ওয়ার্ডস্থ খন্দকিয়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটকেন্দ্র দখল নিতে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে বেলা দুইটার দিকে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় ১৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপের মাধ্যমে তাদের  ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে ভোট গ্রহন স্বাভাবিক করেন।  ধাওয়া পাল্টা ধাওয়া কারীদের ইট পাটকেল নিক্ষেপে ভোট কেন্দ্রের হাজী ইউনূস ম্যানসনের পাকা ভবনের গেইট ও জানালার কাঁচ ও নির্বাচন কাজে ব্যবহৃত একটি গাড়ির কাঁচ ভাংচুর করা হয়।  তাছাড়া সকালে দিকে চিকনদন্ডী কাটাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে গন্ডগোল সৃষ্টি হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে ।
উপনির্বাচনে যে দশজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা হলেন, মো.নেজাম উদ্দীন প্রকাশ তনি (রজনী গন্ধা), রাশেদ আলী মাহমুদ (অটোরিকশা), মোহাম্মদ সেকান্দর চৌধুরী (টেবিল ফ্যান), মো. হেলাল (ঢোল), জহুরুল আলম (চশমা), এস এম শওকত ওসমান (ঘোড়া), মো:নুরুল আফসার (দুই পাতা), কাজী মোহাম্মদ আলমগীর (আনারস), মো:এমরান (টেলিফোন), মো:মোরশেদ (মোটরসাইকেল)।
হাটহাজারী উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা জানান, নুরুল আফছার সরকার (দুই পাতা) মো. নেজাম উদ্দীন তনির (রজনী গন্ধা) চেয়ে ১৬২ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, হাটহাজারী উপজেলার ১২নং চিকনদন্ডী ইউনিয়নের চেয়ারম্যান হাসানুজ্জামান বাচ্চুর মৃত্যু জনিত কারনে পদটি শূন্য হওয়ায় নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা হলে উপস্থিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে রবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন বলে গনমাধ্যমকে জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মসিউজ্জামান ও দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে গন্ডগোল দেখা দিলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে রবার বুলেট নিক্ষেপ করে বলে জানান। তিনি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে বলে জানান।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চননগর...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

সর্বশেষ

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...