সোমবার, ২৯ জুন ২০২৬

মধ্যরাতে প্রাইভেটকারের ধাক্কায় চবি শিক্ষক নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১ নম্বর গেট সড়কে স্কুটি চালানো অবস্থায় প্রাইভেটকারের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আফতাব হোসেন (৪১) নিহত হয়েছেন। শুক্রবার (২ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আফতাব হোসেন ব্যক্তিগত কাজে স্কুটি নিয়ে চট্টগ্রাম শহরে গিয়েছিলেন। শহরে কাজ সেরে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ‘গুরুতর আহতবস্থায় শিক্ষক আফতাব হোসেনকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

আফতাব হোসেন ব্যক্তিগত জীবনে একই বিভাগের শিক্ষিকা ইসমত আরার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সম্প্রতি দুজনই এক সাথে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার পরই নতুন স্কুটি কিনেন আফতাব হোসেন। এ শিক্ষক দম্পতির এক ছেলে সন্তান আছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহকারী প্রক্টর এ এস এম জিয়াউল ইসলাম বলেন, ‘আফতাব ভাই একটি কাজে নিজের স্কুটি চালিয়ে শহরে গিয়েছিলেন। কাজ শেষে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে স্কুটিতে করেই ক্যাম্পাসে ফিরছিলেন। বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট ও মদন হাটের মাঝামাঝিতে আসলে পেছন থেকে একটি প্রাইভেটকার সজোরে আঘাত করে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।’

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...