মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

চবিতে ছাত্রী হেনস্তা, মূলহোতাসহ গ্রেপ্তার ৪

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রীকে শারীরিক হেনস্তা ও বিবস্ত্র করে ভিডিও ধারণের ঘটনায় মূল হোতাসহ জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যপিড এ্যাকশন ব্যাটালিয়ন- ৭ (র‌্যাব)।

শনিবার (২৩ জুলাই) সকাল ৯ টায় এই তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সহকাররি পরিচালক (মিডিয়া) নুরুল আফসার। তিনি বলেন, ‘রাতে অভিযান চালিয়ে চবির শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় আমরা ৪ জনকে গ্রেফতার করেছি। প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে,’ তিনি যোগ করেন।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুইজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন-মেহেদি হাসান হৃদয় (ইংরেজি বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৭-১৮) ও আজিম হোসেন (ইতিহাস বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৯-২০)।

এর আগে শুক্রবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত প্রায় দুই ঘন্টা ধরে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলে তল্লাশি চালানো হয়। জড়িতদের একজন হলে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে তল্লাশি করা হলেও পরে সেখান থেকে কাউকে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত রোববার (১৭ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন এলাকায় ৫ জন দুর্বৃত্তের হাতে শারীরিক হেনস্তার শিকার হন এক ছাত্রী। ওই সময় তার সাথে থাকা তার বন্ধুকেও মারধর করা হয়৷ ছিনিয়ে নেওয়া হয় তাদের মোবাইল ফোন ও মানিব্যাগ।

পরে এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রী প্রক্টর বরাবর অভিযোগ দিলে ৫ সদস্যবিশিষ্ট এক তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া অজ্ঞাতনামা জনকে আসামি করে থানায় মামলাও করেছেন ওই ছাত্রী।

যৌন নিপীড়নের এ ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। আন্দোলনে উত্থাল হয়ে উঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্রী হেনস্তা এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বৃহস্পতিবার দিনভর শিক্ষক, সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন সংগগঠনের নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ-মিছিল করেন।

এই বিভাগের সব খবর

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ৩১) যোগ দিতে তুরস্কের আন্তালিয়া যাওয়ার পথে ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ভিভিআইপি মর্যাদায় তাঁকে ইস্তাম্বুল বিমানবন্দরের ভেতরে রাষ্ট্রীয়...

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, জাজিরায় ককটেল বিস্ফোরণ-সড়ক অবরোধ

দেশব্যাপী ছাত্রধর্মঘট ও অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন দেওয়া এবং পদ্মা সেতুর জাজিরা প্রান্তসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, ট্রাক ভাঙচুর...

২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন

সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩ হাজার ৫০০ জন। সোমবার স্থানীয়...

সর্বশেষ

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ৩১) যোগ দিতে তুরস্কের...

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, জাজিরায় ককটেল বিস্ফোরণ-সড়ক অবরোধ

দেশব্যাপী ছাত্রধর্মঘট ও অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়...

২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন

সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত...

শহীদ নূর হোসেন দিবস আজ

শহীদ নূর হোসেন দিবস আজ (১০ নভেম্বর)। ১৯৮৭ সালের...

খাগড়াছড়িতে মধ্যরাতে গাড়িতে আগুন

খাগড়াছড়ি পৌর শহরের পানখাইয়া পাড়া রোডে কে এইচ সিটি...

কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ...