মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

অপরাধী কাউকে আমরা ছাড় দিব না : চবি উপাচার্য

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রী নিপীড়নের ঘটনায় জড়িত কয়েকজনকে শনাক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাকিদেরও শনাক্ত করতে কাজ চলছে। তবে তদন্তের স্বার্থে এখনই কিছু বলছে না প্রশাসন।

বৃহস্পতিবার বিকেলে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। তিনি বলেন, আগামী রোববার আমরা বিস্তারিত জানাবো। তদন্ত কমিটি ইতোমধ্যে কয়েকজনকে শনাক্ত করতে পেরেছে। এখনই আমরা কিছু বলতে চাচ্ছি না। অপরাধী কাউকে আমরা ছাড় দিব না।

এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, আমরা ১০টার আগে মেয়েদের হলে প্রবেশ করতে কোনো নির্দেশনা দিইনি। প্রভোস্ট কমিটির মিটিংয়ে এটা নিয়ে আলোচনা হয়েছে। কোনো নির্দেশনা, সিদ্ধান্ত কিংবা বিজ্ঞপ্তি দেওয়ার আগেই আন্দোলন করছে আমাদের মেয়েরা। আমরাতো তাদের অভিভাবক, তাই মেনে নিয়েছি ওদের সবকিছু।

প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, এগুলো বাড়ার পিছনে শুধুমাত্র বিচারহীনতার সংস্কৃতি বলা যাবে না। আমরা অপরাধ করলে শাস্তি দিচ্ছি। হল খোলার আগে বিভিন্ন সংগঠনের মারামারির ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ১২ জনকে বহিষ্কার করেছে।
তদন্তের বিষয়ে তিনি বলেন, যৌন নিপীড়নের ঘটনায় আমরা একটা প্রাথমিক তদন্ত করে হাইকোর্টের নির্দেশিত অভিযোগ কমিটিকে হস্তান্তর করি। তারা আবার জড়িতদের সাক্ষাৎকার নিয়ে তদন্ত সাপেক্ষে রিপোর্টগুলো তৈরি করে। তবে ওনাদের শাস্তি দেওয়ার ক্ষমতা নেই, তারা শুধু অভিযোগ গঠন করবে। তারা অভিযোগটি হাইকোর্ট নির্দেশিত যৌন নিপীড়ন কমিটিকে হস্তান্তর করবে।

এই কমিটির সদস্য সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না। এখানে ইউজিসির সদস্য আছেন, চুয়েট থেকে আছেন, লয়ার আছেন, মানবাধিকার কর্মী আছে। সবাইকে একোমোডেট করে এই মিটিংগুলো করতে হয়, যেন কোনো নির্দোষ ব্যক্তি শাস্তি না পান বা কেউ কাউকে ফাঁসিয়ে দিতে না পারে। সেই জায়গা থেকে সময় নিয়ে নির্দিষ্টভাবে সবাইকে আইডেন্টিফাই করা হচ্ছে।

প্রক্টর বলেন, যৌন নিপীড়নের ঘটনাগুলোর রিপোর্ট ফাইনাল স্টেজে আছে, আমি অনেকবার খবর নিয়েছি। আর দুয়েকটা ফাইনাল মিটিং হলেই ওনারা কার দোষ কতটুকু বা কার কী শাস্তি হবে সেই সিদ্ধান্ত নিতে পারবেন। এই কমিটির সবাই যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের না, তাই সবাইকে সবার অফিসের কাজ গুছিয়ে এসে মিটিং করতে একটু বিলম্ব হতে পারে।

এই বিভাগের সব খবর

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ৩১) যোগ দিতে তুরস্কের আন্তালিয়া যাওয়ার পথে ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ভিভিআইপি মর্যাদায় তাঁকে ইস্তাম্বুল বিমানবন্দরের ভেতরে রাষ্ট্রীয়...

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, জাজিরায় ককটেল বিস্ফোরণ-সড়ক অবরোধ

দেশব্যাপী ছাত্রধর্মঘট ও অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন দেওয়া এবং পদ্মা সেতুর জাজিরা প্রান্তসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, ট্রাক ভাঙচুর...

২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন

সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩ হাজার ৫০০ জন। সোমবার স্থানীয়...

সর্বশেষ

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ৩১) যোগ দিতে তুরস্কের...

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, জাজিরায় ককটেল বিস্ফোরণ-সড়ক অবরোধ

দেশব্যাপী ছাত্রধর্মঘট ও অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়...

২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন

সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত...

শহীদ নূর হোসেন দিবস আজ

শহীদ নূর হোসেন দিবস আজ (১০ নভেম্বর)। ১৯৮৭ সালের...

খাগড়াছড়িতে মধ্যরাতে গাড়িতে আগুন

খাগড়াছড়ি পৌর শহরের পানখাইয়া পাড়া রোডে কে এইচ সিটি...

কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ...