সোমবার, ২৯ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে শিক্ষায় অনেক দূর এগিয়েছে দেশ : শিক্ষা উপমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি বলেছেন, প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে শিক্ষায় অনেক দূর এগিয়েছে দেশ। দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম জনগোষ্ঠী গঠনে কাজের সঙ্গে সম্পৃক্ত দক্ষতা নির্ভর শিক্ষা বিস্তারে সরকার কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার দুপুরে বাকলিয়া বাস্তুুহারা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড পরিচালনাধীন বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয়ের পুননির্মাণ ভবনের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, বঙ্গমাতার নামে স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে তাঁকে সম্মান জানানো হয়েছে। আজকে শিশুদের বঙ্গবন্ধু ও বঙ্গমাতাকে জানতে হবে। বঙ্গবন্ধু না হলে বাংলাদেশে জন্ম হত না। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা বঙ্গবন্ধুকে আজীবন সাহস যুগিয়েছেন।

বাস্তুহারা বহুমুখী সমবায় সমিতির সভাপতি উত্তম কুমার সুশীল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন চসিকের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজী নুরুল হক, ৩৫ নম্বর বকশিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রহিম, বকশিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক ফয়েজ উল্লাহ চৌধুরী বাহাদুর, পিডিবি বাকলিয়ার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল হক, বাস্তুহারা বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, চসিকের মহিলা কাউন্সিলর রুমকি দাশ গুপ্ত, বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান মফিজ প্রমূখ।

অনুষ্ঠানে উপমন্ত্রী, বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয়ের মাসিক বেতনবাবদ প্রতিমাসে তাঁর ব্যক্তিগত তরফ থেকে ৩০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন। পরে ফিতা কেটে স্কুল ভবনের উদ্বোধন করেন।

স্বপন কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্কুল পরিচালনা পরিষদের সভাপতি লায়ন দিলীপ কুমার শীল, যুবলীগ নেতা রফিকুল আলম, যুবলীগ নেতা তাপস কান্তি দাস, যুবলীগ নেতা রফিকুল আলম রবু,বাস্তহারা বহুমুখী সমবায় সমিতির সহ-সভাপতি শওকত ইসলাম সজল, যুগ্ম সম্পাদক বাবু অরুন দাস, অর্থ সম্পাদক মোঃ ফারুক, মোহাম্মদ আরমান, সোহেল কুটুম, শাহাবুদ্দিন, ইদ্রিস, কাজল আচার্য্য, মোঃ রমিজ আহম্মদ, রবিউল, সুমন ধর, রনি দাস প্রমূখ।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...