মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে নতুন করে আরো ৫৯ জন করোনায় আক্রান্ত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৫৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ১৪ দশমিক ৯৭ শতাংশ। এ সময়ে শহর ও গ্রামে করোনায় আক্রান্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত আজকের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর দশ ল্যাবরেটরি এবং এন্টিজেন টেস্টে গতকাল ৩৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৫৯ জনের মধ্যে শহরের ৪৬ ও নয় উপজেলার ১৩ জন। উপজেলার ১৩ জনের মধ্যে সাতকানিয়ায় ৩ জন, বাঁশখালী ও আনোয়ারায় ২ জন করে এবং রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, মিরসরাই, লোহাগাড়া ও বোয়ালখালীতে একজন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৭ হাজার ৯৪৭ জনে। এর মধ্যে শহরের ৯৩ হাজার ২৩১ জন এবং গ্রামের ৩৪ হাজার ৭১৬ জন। গতকাল করোনাভাইরাসে আক্রান্ত কেউ মারা যায়নি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৫ জন হয়েছে। এতে শহরের ৭৩৫ ও গ্রামের ৬৩০ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, বেসরকারি ল্যাবরেটরি ইম্পেরিয়াল হাসপাতালে গতকাল সবচেয়ে বেশি ৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শহরের ৪ জন পজিটিভ শনাক্ত হন।
ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে ৪৭টি নমুনা পরীক্ষায় শহরের ১৩টিতে সংক্রমণ ধরা পড়ে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ৪৯ জনের নমুনায় শহরের ৪ ও গ্রামের ৩ জনের দেহে ভাইরাসের অস্তিত্ব মিলে। বিশেষায়িত কোভিড চিকিৎসা কেন্দ্র আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ ৩টি নমুনায় শহরের একটি আক্রান্ত শনাক্ত হয়।
বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ৪০ জনের নমুনা পরীক্ষা করলে শহরের ৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া যায়। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১৮ নমুনার মধ্যে শহরের ৩টিতে করোনা ভাইরাসের উপস্থিতি মিলে। মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ২৬ জনের নমুনায় শহরের একজনের দেহে ভাইরাস শনাক্ত হয়। এপিক হেলথ কেয়ারে ৩২ জনের নমুনা পরীক্ষা করা হলে শহরের ৩ ও গ্রামের একজন আক্রান্ত বলে রিপোর্ট দেয়া হয়। মেট্রোপলিটন হাসপাতালে ১৮ টি নমুনা পরীক্ষায় শহরের ৩ টিতে সংক্রমণ ধরা পড়ে। এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৪৮ জনের নমুনা পরীক্ষা করলে শহরের ৫ ও গ্রামের ৩ জনের রেজাল্ট পজিটিভ আসে। এভারকেয়ার হসপিটাল ল্যাবে ১১ নমুনায় শহরের ৫টি ভাইরাসবাহক শনাক্ত হয়। নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ৩০ জনের এন্টিজেন টেস্ট করা হলে গ্রামের ৬ জনকে আক্রান্ত বলে জানানো হয়।
এদিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, ল্যাব এইড ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে নমুনা পরীক্ষা হয়নি। চট্টগ্রামের কোনো নমুনা কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো যায়নি।
ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার পাওয়া যায়, ইম্পেরিয়াল হাসপাতালে ৫ দশমিক ৫৫ শতাংশ, বিআইটিআইডি’তে ২৭ দশমিক ৬৬, চমেকহা’য় ১৪ দশমিক ২৮, আরটিআরএলে ৩৩ দশমিক ৩৩, শেভরনে ১০ শতাংশ, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১৬ দশমিক ৬৬, মেডিকেল সেন্টার হাসপাতালে ৩ দশমিক ৮৪, এপিক হেলথ কেয়ার ল্যাবে ১২ দশমিক ৫০, মেট্রোপলিটন হাসপাতালে ১৬ দশমিক ৬৬, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১০ দশমিক ৪১, এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৪৫ দশমিক ৪৫ এবং এন্টিজেন টেস্টে ২০ শতাংশ।

এই বিভাগের সব খবর

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ৩১) যোগ দিতে তুরস্কের আন্তালিয়া যাওয়ার পথে ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ভিভিআইপি মর্যাদায় তাঁকে ইস্তাম্বুল বিমানবন্দরের ভেতরে রাষ্ট্রীয়...

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, জাজিরায় ককটেল বিস্ফোরণ-সড়ক অবরোধ

দেশব্যাপী ছাত্রধর্মঘট ও অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন দেওয়া এবং পদ্মা সেতুর জাজিরা প্রান্তসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, ট্রাক ভাঙচুর...

২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন

সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩ হাজার ৫০০ জন। সোমবার স্থানীয়...

সর্বশেষ

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ৩১) যোগ দিতে তুরস্কের...

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, জাজিরায় ককটেল বিস্ফোরণ-সড়ক অবরোধ

দেশব্যাপী ছাত্রধর্মঘট ও অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়...

২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন

সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত...

শহীদ নূর হোসেন দিবস আজ

শহীদ নূর হোসেন দিবস আজ (১০ নভেম্বর)। ১৯৮৭ সালের...

খাগড়াছড়িতে মধ্যরাতে গাড়িতে আগুন

খাগড়াছড়ি পৌর শহরের পানখাইয়া পাড়া রোডে কে এইচ সিটি...

কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ...