মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ভাষা আন্দোলনে চট্টগ্রামের কৃতী ব্যক্তিদের নিয়ে স্মরণিকা প্রকাশ করবে সিটি কর্পোরেশন : মেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

ভাষা আন্দোলনে চট্টগ্রামের যেসব ব্যক্তিবর্গ অবদান রেখেছেন তাদের কীর্তিগাথা নিয়ে একটি স্মরণিকা প্রকাশ করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সাথে চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ আজ বৃহস্পতিবার দুপুরে বাটালি হিলস্থ অস্থায়ী নগর ভবনের মেয়র দপ্তরে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

সৌজন্য সাক্ষাতকালে মেয়র বলেন, বৃটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের স্বাধীনতা যুদ্ধসহ সকল রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনে চট্টগ্রাম সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি বলেন, চট্টগ্রামে যেসব ব্যক্তিবর্গ আন্দোলন সংগ্রামে নানাভাবে অবদান রেখেছেন, তাদের সম্মানে এবং নতুন প্রজন্মকে ইতিহাস সম্পর্কে ধারণা দেয়ার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন ঐসব ব্যক্তিদের স্মরণে ইতিহাস সম্বলিত নামফলক স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে স্বাধীনতার প্রথম ঘোষণাকারী মরহুম এম এ হান্নানসহ অনেকের নামফলক স্থাপন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। একুশের প্রথম কবিতা ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’র রচয়িতা কবি মাহাবুবুল আলম চৌধুরীর নামে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাবলিক লাইব্রেরির নাম নামকরণের প্রস্তাব মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়ে আসায় সন্তোষ প্রকাশ করে বলেন, মাহাবুবুল আলম চৌধুরীর নামফলকটি স্থাপন করার সময় চট্টগ্রামের লেখক, কবি সাহিত্যিক ও বুদ্ধিজিবীদের আমন্ত্রণ জানিয়ে বড় ধরনের একটি অনুষ্ঠান করার চিন্তা ভাবনা রয়েছে।

মেয়র আরো বলেন, চট্টগ্রাম মহানগরীতে মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে জামালখান মোড়ে পাক হানাদার বাহিনীর অতর্কিত আক্রমণের প্রথম শহীদ বশরুজ্জামান চৌধুরী, দিপক বড়–য়া ও জাফরের নামে যে স্মৃতিফলকটি চেরাগী পাহাড়ের মোড়ে স্থাপন করা হয়েছে খাস্তগীর স্কুলের সামনে দৃশ্যমান স্থানে তা পুনঃস্থাপন করা হবে।

মেয়রের সাথে সাক্ষাতকালে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এড. রানা দাশগুপ্ত বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলনে প্রীতিলতার আত্মদানকে স্মরণ করে রাখার জন্য পাহাড়তলীস্থ তৎকালীন ইউরোপিয়ান ক্লাবকে যাদুঘরে রূপান্তর করার জন্য ইতোমধ্যে মেয়র যে প্রস্তাব দিয়েছেন তা বাস্তবায়নে রেলওয়ে কর্তৃপক্ষসহ সকলের সহযোগিতা প্রদান করা উচিত।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সভাপাতি কমরেড শাহ্ আলম কবির, মাহাবুবুল আলম চৌধুরীর ভাষা আন্দোলনের অবদান ও আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা যে জায়গায় অবস্থান করে অবদান রেখেছেন তাদের ইতিহাস-সম্বলিত স্মৃতিস্তম্ভ করার চসিকের উদ্যোগকে স্বাগত জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা অমলেন্দু সরকার, পিনাকি দাশ প্রমুখ।

এই বিভাগের সব খবর

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ৩১) যোগ দিতে তুরস্কের আন্তালিয়া যাওয়ার পথে ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ভিভিআইপি মর্যাদায় তাঁকে ইস্তাম্বুল বিমানবন্দরের ভেতরে রাষ্ট্রীয়...

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, জাজিরায় ককটেল বিস্ফোরণ-সড়ক অবরোধ

দেশব্যাপী ছাত্রধর্মঘট ও অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন দেওয়া এবং পদ্মা সেতুর জাজিরা প্রান্তসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, ট্রাক ভাঙচুর...

২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন

সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩ হাজার ৫০০ জন। সোমবার স্থানীয়...

সর্বশেষ

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ৩১) যোগ দিতে তুরস্কের...

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, জাজিরায় ককটেল বিস্ফোরণ-সড়ক অবরোধ

দেশব্যাপী ছাত্রধর্মঘট ও অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়...

২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন

সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত...

শহীদ নূর হোসেন দিবস আজ

শহীদ নূর হোসেন দিবস আজ (১০ নভেম্বর)। ১৯৮৭ সালের...

খাগড়াছড়িতে মধ্যরাতে গাড়িতে আগুন

খাগড়াছড়ি পৌর শহরের পানখাইয়া পাড়া রোডে কে এইচ সিটি...

কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ...