সোমবার, ২৯ জুন ২০২৬

খুলশীতে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পাহাড়তলীতে অনলাইনে জুয়া খেলতে গিয়ে মো. মনির হোসেন (৩২) নামে এক জুয়াড়ি র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। এসময় তার কাছ থেকে অনলাইন জুয়া খেলা ও ই-ট্রানজেকশন কাজে ব্যবহৃত ১টি স্মার্টফোন এবং নগদ ৬ হাজার ৮১০ টাকা উদ্ধার করা হয়।

বুধবার (১৩ জুলাই) রাতে পাহাড়তলীর আমবাগান এলাকার ওয়ার্ড কাউন্সিলর অফিস সংলগ্ন কাশেম স্টোরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনির কুমিল্লা জেলার মুরাদনগর থানার নয়া পুসকুনির মৃত মো. আবুল কাশেমের ছেলে।

র‌্যাব জানায়, মনির অনলাইন ওয়েবসাইট বেট৩৬৫ (bet 365) এর রয়েলস৭৮৮ (ROYALS788) এবং সানিয়া৩৪৬ (Sanya346) অ্যাকাউন্টসের মাধ্যমে জুয়া খেলার পরিচালনা করে আসছিল। এছাড়া অজ্ঞাত আরও অন্যান্য সহযোগীদের সহায়তায় বাজির টাকা ডলার ও ভারতীয় মুদ্রায় রূপান্তরিত করে। সে তার নিজের মোবাইলে হোয়াটসঅ্যাপ থেকে জুয়ার চ্যাটিংসহ নিজ বিকাশ নম্বরে টাকা লেনদেন করে থাকে। তার অ্যাকাউন্টস চেক করে ভারতীয় ২৩১৩.৩৫ রুপি (বাংলাদেশি ২৭২৯.৭৫৩/- টাকা) এবং ০.৩৫ ইউএস ডলার (বাংলাদেশি ৩১ টাকা) জমা হওয়ার সত্যতা পাওয়া যায়।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, মনির অনলাইন বেটিং রিংয়ে যোগদান করে এবং পরবর্তীতে অন্যান্য কিশোর-কিশোরীদের অনলাইন সাইটের মাধ্যমে অর্থ উপার্জনের প্রলোভন দেখিয়ে অনলাইন গেম ও সাইবার অপরাধে আসক্ত করে। মনিরের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...